বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

বিএনপি জোটে সরকারের দালাল চক্র সক্রিয়: লেবার পার্টি

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ২০ দলীয় জোটের অন্যতম শরিক দল বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, বিরোধী জোটে (বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট) সরকারের দালাল চক্র সক্রিয় থাকায় খালেদা জিয়ার মুক্তির আন্দোলন সংগ্রাম বাধাগ্রস্ত হচ্ছে।

ডা. ইরান বলেন, ভোটারবিহীন সরকার ক্ষমতা কুক্ষিগত করতে আদালতকে ব্যবহার করে বিরোধী শক্তিকে নিশ্চিহ্ন করার মরণ নেশায় আসক্ত। গুরুতর অসুস্থ বেগম জিয়াকে আদালত সরকারের ইঙ্গিতে জামিন না দিয়ে সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করেছে।

শুক্রবার দুপুরে রাজধানীর কমলাপুরে চেয়ারম্যানের বাসভবনে পিরোজপুর জেলা লেবার পার্টির নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

ডা. ইরান আরও বলেন, সরকার বিরোধীদলের ন্যায়সঙ্গত আন্দোলন মোকাবেলায় আদালত, সিভিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে নগ্নভাবে ব্যবহার করছে।

অন্যদিকে বিরোধী জোটে সরকারের পোষ্য এজেন্ট ও দালাল চক্র সক্রিয় থাকায় খালেদা জিয়ার মুক্তির আন্দোলন সংগ্রামের কৌশল গ্রহণ ও বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না।

মতবিনিময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লেবার পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব লায়ন ফারুক রহমান, পিরোজপুর জেলা লেবার পার্টির সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক আল আমিন, কাউখালী উপজেলা লেবার পার্টির আহ্বায়ক অ্যাডভোকেট মোস্তাকুর রহমান, ভান্ডারিয়া উপজেলা লেবার পার্টির যুগ্ম-আহ্বায়ক খলিলুর রহমান, জেলা সমাজসেবা সম্পাদক হাফিজুর রহমান, বরিশাল মহানগর প্রচার সম্পাদক ওয়ালিউল্লাহ হাওলাদার, জেলা ছাত্রমিশন সভাপতি রাকিবুল ইসলাম প্রমুখ।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com