সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

বাংলাদেশের গণতন্ত্র এখন কারাগারে: দুলু

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : বাংলাদেশের গণতন্ত্র এখন কারাগারে আটকে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

এই গণতন্ত্রকে মুক্ত করতে আন্দোলনের বিকল্প নেই জানিয়ে দুলু বলেছেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অবৈধভাবে জেলে বন্দি রাখা হয়েছে। সরকারের নিয়ন্ত্রণে বিচার ব্যবস্থা। তাই তার মুক্তি সম্ভব নয়।

শুক্রবার দুপুরে নাটোরের লালপুরে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।

সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের গৌরীপুরের বাসভবন চত্বরে সভাপতি নাসির মাওলানার সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন সাবেক প্রতিমন্ত্রীর স্ত্রী অধ্যক্ষ কামরুন্নাহার শিরিন।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক, সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক কাজী শাহ আলম, সদস্য অ্যাডভোকেট রুহুল আমিন তালুকদার, ফরহাদ আলী দেওয়ান শাহীন ,লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুনর রশিদ পাপ্পু প্রমুখ।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com