সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

মাহমুদউল্লাহর অন্যরকম সেঞ্চুরি

ক্রীড়া ডেস্ক, নগরকন্ঠ.কম : ভারত সফর থেকেই চোট নিয়ে দেশে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। সেই চোটের কারণেই চলমান বিপিএলের প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের এ অধিনায়ক। শনিবার মাঠে ফিরেই মাইলফলক স্পর্শ করেছেন রিয়াদ।

বঙ্গবন্ধু বিপিএলের সপ্তম ম্যাচে চট্টগ্রামের ষষ্ঠ বোলার হিসেবে আক্রমণে এসেই রংপুরের জহিরুল ইসলাম অমিকে আউট করার মধ্য দিয়ে ঘরোয়া ক্রিকেটে একশ’ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেন রিয়াদ।

ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে নিজের খেলা ২০৪তম ম্যাচে বল হাতে এই কীর্তি গড়েন তিনি। আন্তর্জাতিক ৮৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৩১ উইকেট শিকার করেন মাহমুদউল্লাহ। তার এই কীর্তির দিনে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ছয় উইকেটের জয় পায়।

শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাট করে মোহাম্মদ নাঈমের শনিবার দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় রংপুর রেঞ্জার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এই ম্যাচে আগে ব্যাট করে মোহাম্মদ নাইমের ব্যাটিং তাণ্ডবে ৮ উইকেটে ১৫৭ রান করে রংপুর। দলের হয়ে সর্বোচ্চ ৫৪ বলে ৭৮ রান করেন নাইম।

জবাবে চাঁদউইক ওয়ালটনের ফিফটি ও ইমরুল কায়েসের ৩৩ বলে গড়া ৪৪ রানে ভর করে ১০ বল হাতে রেখে ৬ উইকেটে জয় পায় চট্টগ্রাম।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com