বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

মহাত্মা গান্ধীর সার্ধশততম জন্মবার্ষিকী স্মরণ

নিউজ ডেস্ক, নগরকন্ঠ.কম : ঢাকাস্থ ভারতীয় হাই কমিশন বছরব্যাপী বিভিন্ন আয়োজনের মাধ্যমে মহাত্মা গান্ধীর সার্ধশততম জন্মবার্ষিকী উদযাপন করছে। এর অংশ হিসেবে গত ১২ থেকে ১৫ ডিসেম্বর সিলেটের শ্রীমঙ্গলে গান্ধী@১৫০ আর্ট ক্যাম্পের আয়োজন করা হয়।

বাংলাদেশের ১৫ জন তরুণ শিল্পী এই ক্যাম্পে অংশগ্রহণ করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক ও বিখ্যাত শিল্পী রোকেয়া সুলতানা এই ক্যাম্পের পরামর্শদাতা ছিলেন।

ভারত সরকার দেশব্যাপী এবং বিদেশের ভারতীয় মিশনগুলোতে মহাত্মা গান্ধীর সার্ধশততম জন্মবার্ষিকী উদযাপন করছে। গান্ধী@১৫০ আর্ট ক্যাম্প ভারতীয় হাই কমিশন কর্তৃক এই বিশেষ বর্ষ উদযাপনেরই অংশ। এর আগে হাই কমিশন নিরামিষ খাদ্য উৎসব, বৃক্ষরোপণ এবং সাইকেল র্যালির আয়োজন করে। এছাড়া ৫০টির বেশি স্কুলের শিক্ষার্থীরা মহাত্মা গান্ধীর ওপর কুইজে অংশ নেয়।

২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে মহাত্মা গান্ধীর স্মরণে একটি উচ্চ পর্যায়ের অনুষ্ঠান হয় যেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১১ ডিসেম্বর হাই কমিশনার শ্রীমতী রীভা গাঙ্গুলি দাশ ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনে গান্ধী@১৫০ আর্ট ক্যাম্প উদ্বোধন করেন। ডেপুটি হাই কমিশনার শ্রী বিশ্বদীপ দে ১৪ ডিসেম্বর ক্যাম্প পরিদর্শন করেন এবং শিল্পীদের সঙ্গে মতবিনিময় করেন। শিল্পীরা সত্য, অহিংসা, ‘বসুধৈব কুটুম্বকম্-সমগ্র বিশ্ব এক পরিবার’ ইত্যাদির মত গান্ধীজীর বিভিন্ন দর্শনকে ভাস্কর্য, চিত্রকর্ম, বাটিকসহ বিভিন্ন ধরণের শিল্পকর্মে ফুটিয়ে তোলেন।

গান্ধী@১৫০ আর্ট ক্যাম্পের এসব শিল্পকর্ম ২০২০ সালের জানুয়ারির প্রথমদিকে শিল্পকলা একাডেমিতে প্রদর্শিত হবে।

এ সময় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ বলেন, “গান্ধী@১৫০ আর্ট ক্যাম্পে তরুণ শিল্পীদের উৎসাহী অংশগ্রহণ দেখে আমি আনন্দিত। গান্ধীজীর দর্শন নিয়ে তাদের ভাবনার সত্যিকার প্রতিফলন হয়েছে তাদের শিল্পকর্মে। গান্ধীজীর কালজয়ী নীতিগুলো এসব তরুণ প্রাণে অনুরণিত হচ্ছে দেখে আমি খুব আশাবাদী।”

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com