সোমবার, ২০ Jul ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন

শিরোনামঃ
৫ মাসে সরকারের সাফল্যে নতুন দিগন্ত উন্মোচন: মাহদী আমিন আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের

শীতে শুষ্ক ঠোঁটের যত্ন

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : শীতের আগমন প্রথমেই টের পায় আমাদের ত্বক। এদিক থেকে ঠোঁটে টান টান বোধ হয় সবার আগে। সতর্ক না হলে চামড়া ফেটে রক্ত পর্যন্ত বেরিয়ে আসতে পারে। প্রথমেই দেহের ভেতর থেকে ঠোঁটের পুষ্টি জোগাতে হবে। দেহের ত্বকের মতো ঠোঁটেরও হাইড্রোশন দরকার। তাই শীতের অলসতায় পানি খাওয়া কমিয়ে দেয়া যাবে না। পর্যাপ্ত পরিমাণ পানি, ফল ও সবজি খেতে হবে। এতে ঠোঁট ময়েশ্চার সৃমদ্ধ থাকবে। এছাড়া শীতের শুরুতেই ভালো মানের পেট্রোলিয়াম জেলি, নারকেল তেল বা গ্লিসারিন ঠোঁট ও ঠোঁটের চারদিকে লাগাতে হবে।

যারা সব সময় বাইরে থাকে, তারা সঙ্গে লিপ বাম বা লিপ জেল রাখতে পারেন। শীতকালে ত্বকের ময়েশ্চারাইজার কমে গেলে ত্বক শুষ্ক হয়ে যায়। তাই শীতে খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন আনতে পারলে ত্বককে সুস্থ রাখা সম্ভব। এ সময় খাদ্য তালিকায় প্রোটিনের পাশাপাশি সবজির পরিমাণ বাড়িয়ে দিতে হবে। টকজাতীয় ফল যেমন—লেবু, জাম্বুরা, কমলা, বরই ভিটামিন সি-এর ঘাটতি কমায় ও ত্বক সুস্থ রাখে। অনেকে ঠোঁট ফাটা থেকে রক্ষা পেতে একটু পরপর জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে থাকে। এই কাজ করা যাবে না। এতে ঠোঁট আরো বেশি শুকিয়ে যায় ও ঠোঁট ফাটার প্রবণতা বেড়ে যায়। এছাড়া ভিটামিন ই-সমৃদ্ধ লিপ বাম ঠোঁটের সৌন্দর্য রক্ষায় সাহায্য করে ও ঠোঁট ফাটা প্রতিরোধেও সাহায্য করে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com