সোমবার, ২০ Jul ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন

শিরোনামঃ
৫ মাসে সরকারের সাফল্যে নতুন দিগন্ত উন্মোচন: মাহদী আমিন আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের

শীতে রুক্ষতা দূর করে চুল পড়া কমাবে ঘরোয়া প্যাক

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : শীত এলেই অনেকের অতিরিক্ত চুল পড়া শুরু করে। এ ছাড়া চুল রুক্ষ ও নিস্তেজ হয়ে যায়। তাই এই সময়ের চুলের চাই বাড়তি যত্ন।
দৈনিক ৫০ থেকে ১০০টি চুল ঝরে যাওয়াটা স্বাভাবিক। আবহাওয়া, অপুষ্টি বা খারাপ পানির কারণেও অকালে চুল ঝরে গিয়ে টাক পড়ে যেতে পারে।

এ বিষয়ে চুল ও চর্মরোগ বিশেষজ্ঞ ফ্রান্সেস্কো ফুস্কোর মতে, শীতকালে ত্বক অত্যন্ত শুষ্ক আর রুক্ষ হয়ে পড়ে। এর প্রভাব পড়ে চুলে। এ সময় চুল অস্বাভাবিক রুক্ষ আর শুষ্ক হয়ে যায়। তাই শীতকালে চুলের সঠিক যত্ন নেয়া প্রয়োজন।

আসুন জেনে নিই শীতে যেভাবে চুলের ঘরোয়া যত্ন নেবেন-

কলা প্যাক

রুক্ষ, শুষ্ক চুল আর অতিরিক্ত চুল পড়ার সমস্যায় কলা, মধু আর নারিকেল তেলের প্যাক ব্যবহার করে দেখতে পারেন।

যেভাবে ব্যবহার করবেন?

একটা গোটা পাকা কলা চটকে নিন। এর পর ২ চামচ মধু, ১ কাপ কাঁচা দুধ আর ২ চামচ নারিকেল তেল মিশিয়ে প্যাক তৈরি করে নিন। এই প্যাক চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত ভালো করে মেখে ৩০ মিনিটের মতো রেখে দিন। এর পর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত ২-৩ বার এই প্যাক ব্যবহার করলে ভালো ফল পাওয়া যাবে।

ডিম আর দুধের প্যাক

চুল রুক্ষ আর শুষ্ক হয়ে গেলে ডিম আর দুধের প্যাক ব্যবহার করতে পারেন।

যেভাবে ব্যবহার করবেন

দুটো ডিমের কুসুমের সঙ্গে ১ কাপ কাঁচা দুধ, ২ চামচ অলিভ অয়েল আর ২ চামচ পাতিলেবুর রস মিশিয়ে নিন। এই প্যাক মাথায় ভালো করে মাখিয়ে মিনিট ১৫ পর উষ্ণ পানি দিয়ে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত ২ বার এই প্যাক ব্যবহার করলে চুলের শুষ্ক আর রুক্ষ ভাব কেটে যাবে। এ ছাড়া চুল পড়া কমবে।

তথ্যসূত্র: জি নিউজ

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com