বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

নির্বাচকদের বিশ্বাস ঘুরে দাঁড়াবেন মুস্তাফিজ

ক্রীড়া ডেস্ক, নগরকন্ঠ.কম : বঙ্গবন্ধু বিপিএলের শুরু থেকেই ধারণা করা হয়েছিল রংপুর রেঞ্জার্সের পেস আক্রমণ হবে শক্তিশালী। মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ আছেন দলটির পেস বিভাগে। কিন্তু টুর্নামেন্টের দুই ম্যাচ অতিবাহিত হওয়ার পর দেখা যাচ্ছে, বল হাতে হতাশ করেছেন দুই পেসার। দুই ম্যাচ খেলেও উইকেটের দেখা পাননি তাসকিন। দুই উইকেট পেলেও মুস্তাফিজের বোলিং দেখে বিরক্ত সবাই।

ভারত সফর থেকেই ফর্মে নেই কাটার মাস্টার খ্যাত এই বাঁহাতি পেসার। বিপিএলেও বিবর্ণ তার বোলিং। প্রথম ম্যাচে টানা চার বলে চার ছক্কা হজম করেছেন মুস্তাফিজ। দ্বিতীয় ম্যাচে উইকেটই পাননি তিনি। যদিও জাতীয় দলের প্রধান নির্বাচকের আশা ঘুরে দাঁড়াবেন মুস্তাফিজ। ধীরে ধীরে ছন্দে ফিরবেন এই পেসাররা।

মুস্তাফিজের বোলিং নিয়ে মিনহাজুল আবেদীন নান্নু গতকাল বলেছেন, ‘শর্টার ভার্সন ক্রিকেটে দুই-এক ম্যাচের মধ্যে একজন ক্রিকেটারের পারফরম্যান্স পাওয়া খুব কঠিন। এই শর্টার ভার্সনে এক ওভার পরেই বন্ধ হয়ে যায় বোলিং করা। লঙ্গার ভার্সনে একজন বোলারের সুযোগ অনেক। মুস্তাফিজ যেহেতু অভিজ্ঞ বোলার। আমার বিশ্বাস সে ঘুরে দাঁড়াবে।’ জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমনের মতে, প্রথম ম্যাচ খারাপ করলেও দ্বিতীয় ম্যাচে ভালো করেছেন মুস্তাফিজ। বাঁহাতি এই পেসারকে নিয়ে হাবিবুল বলেছেন, ‘খুব তাড়াতাড়ি হয়ে যায় মাত্র দুটি ম্যাচ গেছে। আমি মনে করি মুস্তাফিজ বেশ ভালো করছে, একটি ম্যাচে শেষে খারাপ করলেও বাকিগুলোতে ভালো করেছে। একটা দুইটা ম্যাচ দেখে আসলে মন্তব্য করা ঠিক না। আমি মনে করি সবারই সুযোগ আছে নিজেদের প্রমাণ করার, উন্নতি করার। বিপিএল বড়ো একটা প্ল্যাটফর্ম।’

রংপুর রেঞ্জার্সের হয়ে দুটি ম্যাচ খেলেছেন তাসকিন আহমেদ। উইকেটের দেখা পাননি ডানহাতি এই পেসার। তাসকিনের ছন্দে ফেরার অপেক্ষা করতে চান নির্বাচকরা। পাকিস্তান সফরের আগে পুরো বিপিএলে ক্রিকেটারদের পারফরম্যান্স দেখবেন তারা।

গতকাল জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেছেন, ‘তাসকিন আনফিট ছিল, ফিটনেস ফিরে পেয়েছে। খেলার সুযোগও রয়েছে। আমরা যেটা বললাম কাকে নিয়ে কি ভাবনা, ২০-২৫ জন নিয়ে এগুচ্ছি, সেটাই মাথায় আছে। তবে ঘরোয়া এই সিরিজটি শেষ হলে বুঝতে পারব। মাথায় কেবল একটি নাম নয় অনেক নাম আছে। কাউকে এখনই বাদ দিচ্ছি না, কাউকে এখনই কনফার্ম করছি না। অপেক্ষা করতে চাচ্ছি পাকিস্তানের বিপক্ষে সিরিজের আগ পর্যন্ত।’

দেশীয় লেগ স্পিনারদের কাছে এখনই পারফরম্যান্স আশা করছেন না প্রধান নির্বাচক। লেগ স্পিনারদের সময় দিতে চান তিনি। মিনহাজুল আবেদীন আফ্রিদি, রিশাদ হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব, জুবায়ের হোসেন লিখনরা আছেন বিপিএলের বিভিন্ন দলে। আফ্রিদি, বিপ্লব, রিশাদরা ম্যাচ পেলেও লিখন সাইড বেঞ্চে দর্শক হয়ে আছেন।

লেগ স্পিনারদের পারফরম্যান্স নিয়ে মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘একজন বোলারকে খেলিয়ে এখনই পারফরম্যান্স চান এটা হতে পারে না। একজন প্লেয়ারকে খেলিয়ে খেলিয়ে তৈরি করতে হবে। এই ফরম্যাটের সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে। সেই চিন্তা করেই একজন লেগ স্পিনারকে সময় দিতে হবে। লেগ স্পিনারকে সময় না দিলে কোনো সময় ভালো করতে পারে না।’

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com