মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

মির্জা ফখরুলসহ ২৩ নেতার হাইকোর্টে আগাম জামিন

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : সুপ্রিম কোর্ট এলাকায় তিন মোটরসাইকেলে আগুন দেয়ার ঘটনায় করা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৩ বিএনপি নেতাকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

রোববার বিকালে বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের বেঞ্চ তাদের আট সপ্তাহের আগাম জামিন দেন।

জামিন পাওয়া অন্য নেতারা হলেন- স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস-চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, যুগ্ন-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, হাবীব উন নবী খান সোহেল, খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সুলতান সালাউদ্দিন টুকুটসহ ২৩ জন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন, খন্দকার মাহবুব হোসেন, জমির উদ্দিন সরকার, মাহবুব উদ্দিন খোকন। সঙ্গে ছিলেন বদরুদ্দোজা বাদল, রহুল কদ্দুস কাজল, ফারুক হোসেন ও একেএম এহসানুর রহমান প্রমুখ।

১১ ডিসেম্বর বিকাল সাড়ে চারটার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওইদিন বিকাল সাড়ে চারটা থেকে পৌনে পাঁচটার মধ্যে হাইকোর্টের মাজার গেট, ঈদগাহ মাঠের গেট ও বার কাউন্সিলের গেটের সামনে তিনটি মোটরসাইকেলে আগুন দেয়া হয়।

পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৩৫ জনকে আসামি করে দুইটি মামলা দায়ের করা হয়। ১২ ডিসেম্বর মামলা করার বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান। তিনি জানান, হাইকোর্ট এলাকায় মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে নাশকতার অভিযোগে শাহবাগ থানায় দুইটি মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে তদন্ত প্রক্রিয়া চলছে। এক মামলায় আসামির সংখ্যা ৭০ এবং আরেকটিতে ৬৫ জন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com