সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

কাটাবনের বিশ্ববিদ্যালয় মার্কেটে আগুন

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : রাজধানীর কাটাবনের একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটে আগুন লাগে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোলরুম থেকে জানানো হয়, মার্কেটের ২৭৪ নম্বর দোকানে খোদাইয়ের কাজ চলছিল। রাত সাড়ে ৮টার দিকে দোকানটিতে আগুন লাগে। পরে পাশের আরেকটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে রাত পৌনে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রাব্বানী বলেন, আগুনে কিছু দোকানের ক্ষয়-ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন আর ভয়ের কিছু নেই।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com