সোমবার, ২০ Jul ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : প্রতি বছরের মতো এবারো হেমন্তের শেষদিনে মৌলভীবাজারের কন্টিনালা নদীতে হয়ে গেল জমজমাট ‘পলো উৎসব’।
কন্টিনালা নামের শীর্ণকায়া এই নদীটি মৌলভীবাজারের জুড়ী উপজেলায়। রোববার সকাল ১০টা থেকে শুরু হয় পলো বাওয়া। শতশত পেশাধার, সৌখিন ও প্রবাসী মাছ শিকারীরা পলো নিয়ে ঝাপিয়ে পড়েন নদীতে। কন্টিনালা সেতু থেকে শুরু করে রাবার ড্যাম পর্যন্ত দীর্ঘ ৫ কিলোমিটার এলাকা জুড়ে চলে এই মাছ শিকারের খেলা।
পলো দিয়ে মাছ ধরার মনোরম সে দৃশ্য উপভোগ করতে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দুর-দুরান্তের হাজার হাজার মানুষ নদীর দু’তীরে ভিড় জমান। এ সময় সবার মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা-উৎসব আমেজ দেখা যায়।
এসময় ‘পলো উৎসবে’শুরু থেকে শেষ অবধি উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বনিক, জায়ফরনগর ইউপি চেয়ারম্যান মাছুম রেজা প্রমূখ।
নগরকন্ঠ.কম/এআর