শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

ইরান ও হুতিদের কঠোর শাস্তির হুমকি ট্রাম্পের

লোহিত সাগরে দুটি সৌদি তেলবাহী ট্যাংকারে হামলার পর ইরান ও তাদের ইয়েমেনি সহযোগী হুতিদের ‘কঠোর সামরিক শাস্তি’ দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। রয়টার্স লিখেছে, ইয়েমেনি যোদ্ধাদের ওই হামলার মধ্য দিয়ে পশ্চিম এশিয়ার যুদ্ধ কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও একটি প্রধান নৌপথে ছড়িয়ে পড়ল। এদিকে বিশ্ব বাজারে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় তেলের দাম এক ধাক্কায় অনেকটা বেড়ে গেছে। খবর বিডিনিউজের।

মে মাসের পর প্রথমবারের মত ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ৬ শতাংশের বেশি বেড়ে প্রতি ব্যারেল ১০০ ডলার ছাড়িয়েছে। অস্থায়ী যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার পর টানা ১৩ দিন ধরে ইরানে হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন বাহিনী। বৃহস্পতিবার গভীর রাত ও শুক্রবার ভোরেও ইরানে নতুন করে বিমান হামলা চালানো হয়েছে। জবাবে প্রতিবেশী যেসব দেশে মার্কিন ঘাঁটি রয়েছে, সেগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে ইরান। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, চার মাসের বেশি সময় ধরে চলা এই যুদ্ধের প্রধান কেন্দ্রবিন্দু হরমুজ প্রণালির কেশম দ্বীপে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com