রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

কমনওয়েলথ গেমসের জমকালো উদ্বোধন

স্কটল্যান্ডের গ্লাসগোতে যাত্রা শুরু হয়েছে ২৩তম কমনওয়েলথ গেমসের। গ্লাসগোর দ্য হাইড্রো অ্যারেনায় অনুষ্ঠিত প্রায় আড়াই ঘণ্টার বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বের ৭৪টি দেশ ও অঞ্চলের প্রায় তিন হাজার ক্রীড়াবিদের সঙ্গে গর্বের সঙ্গে উড়েছে বাংলাদেশের লাল–সবুজের পতাকা। উদ্বোধনী কুচকাওয়াজে বাংলাদেশের পতাকা বহন করেন সাঁতারু সামিউল ইসলাম রাফি। আর কিংস ব্যাটন রিলেতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন সাঁতারু সোনিয়া আক্তার। দর্শকদের করতালিতে মুখর দ্য হাইড্রো অ্যারেনায় স্কটল্যান্ড নিজেদের ইতিহাস, ঐতিহ্য, শিল্প, সংস্কৃতি, সংগীত ও আধুনিক প্রযুক্তিকে এক সুতোয় গেঁথে উপস্থাপন করে এক ব্যতিক্রমী উদ্বোধনী আয়োজন। অনুষ্ঠানজুড়ে ছিল চমক, আবেগ, লোকজ ঐতিহ্য, আধুনিকতার ছোঁয়া ও ভবিষ্যতের স্বপ্ন। উদ্বোধনের সবচেয়ে নাটকীয় মুহূর্ত আসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার আগমনে। জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ডক্টর হু’র কাল্পনিক সময়যান টার্ডিস থেকে তাদের আবির্ভাব দর্শকদের বিস্মিত করে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com