বুধবার, ২৯ Jul ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

শিরোনামঃ
বাধ্যতামূলক অবসরে যাওয়া সেই ৩২ ডিসি কারা ১ আগস্ট থেকে গণপরিবহনে কার্যকর হচ্ছে নতুন নির্দেশনা দেশীয় ভেন্টিলেটর ও অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর আহত জুলাইযোদ্ধা সুজনের নবজাতক কন্যার জন্য প্রধানমন্ত্রীর উপহার রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনে কোনো বাধা নেই: সিইসি বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু সাবেক এমপি সাইফুলসহ ১৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ চার দিনেও জানা যায়নি কারণ গ্যাস সরবরাহ চালু অনিশ্চিত প্রধানমন্ত্রীর সঙ্গে সরকারের নবনিযুক্ত চুক্তিভিত্তিক কর্মকর্তাদের সাক্ষাৎ অস্ট্রেলিয়া সফর থেকে ছিটকেই গেলেন নাহিদ

আকাশ থেকে মাটিতে আছড়ে পড়ল ৩০০ পাখি!

আন্তর্জাতিক ডেস্ক, নগরকন্ঠ.কম : পরিষ্কার আবহাওয়া। ঝড় নেই, নেই বজ্রপাত। তারপরও হঠাৎ করেই আকাশ থেকে মাটিতে আছড়ে পড়ে ৩০০ স্টারলিং পাখি! জানা গেছে, যুক্তরাজ্যভুক্ত ওয়েলস রাজ্যের একটি শহরের সড়কের উপর বেশ কিছু স্টারলিং পাখির দেহ পড়ে আছে। মোট ৩০০ পাখির নিথর দেহর পাশাপাশি সড়কের দুই পাশে আরও বেশ কিছু পাখির মৃত দেহ পড়ে থাকতে দেখা যায়।

বিশেষজ্ঞরা জানান, পাখিগুলোর দেহ দেখে মনে হচ্ছে আকাশে উড়তে উড়তে হঠাৎ করে তারা মাটিতে আছড়ে পড়ে।

অদ্ভুত এ ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশকে নির্দেশনা প্রদান করা হয়েছে। ওয়েলসের প্রাণী ও গাছের স্বাস্থ্য বিষয়ক এজেন্সি এরই মধ্যে পুলিশের সঙ্গে একত্রে বিষয়টি নিয়ে অনুসন্ধান শুরু করেছে। কী কারণে পাখিগুলো মারা গেছে তা জানতে বেশ কিছু পাখির দেহ পাঠানো হয়েছে গবেষণাগারে।

উত্তর ওয়েলস পুলিশের পক্ষ থেকে এক টুইটবার্তায় ডিউই ইভানস জানান, আপনারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেয়েছেন, কিভাবে বেশ কিছু পাখির মৃত্যু হয়েছে। মৃত্যুর কারণ এখনও আমরা জানতে পারিনি।

তিনি আরও বলেন, এ ঘটনার পর থেকে এখন পর্যন্ত আশেপাশের মাঠগুলোতেও কোন স্টারলিং পাখি দেখা যাচ্ছে না। যা বেশ অদ্ভুত। আর সে কারণেই আমরা সেখানে অফিসারদের পাঠিয়েছি। সেখানে কোন বিষক্রিয়ার কারণে এমন হচ্ছে কিনা, তা খুঁজে দেখা হবে। সেই সঙ্গে পাখিগুলোর মৃত্যুর জন্য অন্য কিছু দায়ী কিনা তাও যাচাই করে দেখা হবে।

আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের কারণে সবচাইতে বড় হুমকির মুখে রয়েছে প্রাণী ও গাছপালা। মানুষ অতিরিক্ত শীত, গরম বা ঝড়ের থেকে বাঁচতে নিজ ঘরে বিভিন্ন ব্যবস্থাপনা তৈরি বা আশ্রয়কেন্দ্রে যাচ্ছে। কিন্তু প্রাণীদের সেই সুযোগ নেই। মেট্রো ইউকে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com