বুধবার, ২৯ Jul ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
বাধ্যতামূলক অবসরে যাওয়া সেই ৩২ ডিসি কারা ১ আগস্ট থেকে গণপরিবহনে কার্যকর হচ্ছে নতুন নির্দেশনা দেশীয় ভেন্টিলেটর ও অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর আহত জুলাইযোদ্ধা সুজনের নবজাতক কন্যার জন্য প্রধানমন্ত্রীর উপহার রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনে কোনো বাধা নেই: সিইসি বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু সাবেক এমপি সাইফুলসহ ১৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ চার দিনেও জানা যায়নি কারণ গ্যাস সরবরাহ চালু অনিশ্চিত প্রধানমন্ত্রীর সঙ্গে সরকারের নবনিযুক্ত চুক্তিভিত্তিক কর্মকর্তাদের সাক্ষাৎ অস্ট্রেলিয়া সফর থেকে ছিটকেই গেলেন নাহিদ

আসামের ডিটেনশন ক্যাম্পে সুবিধা বাড়াতে হস্তক্ষেপে রাজি নয় উচ্চ আদালত

আন্তর্জাতিক ডেস্ক, নগরকন্ঠ.কম : আসামের জাতীয় নাগরিকপঞ্জি থেকে বাদ পড়া নাগরিকদের রাখা হয়েছে এমন ছয়টি ডিটেনশন ক্যাম্পে মানবিক সুযোগ-সুবিধা বাড়াতে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়ে করা এক আবেদন খারিজ করে দিয়েছে। নিপুন মালহোত্রা নামের এক ব্যক্তি সম্প্রতি এই আবেদন করেছিলেন। খবর এনডিটিভি’র

বিচারপতি অশোক ভূষণের নেতৃত্বে শীর্ষ আদালতের একটি বেঞ্চ মঙ্গলবার ডিটেনশন ক্যাম্পে হস্তক্ষেপে অস্বীকৃতি জানায়। এর কারণ হিসেবে বেঞ্চ জানায়, মি. মালহোত্রার আবেদনে ডিটেনশন ক্যাম্পে মানবিক সুযোগ-সুবিধার ঘাটতি রয়েছে এমন কোন প্রমাণ উল্লেখ নেই। এসময় বেঞ্চের পক্ষ থেকে জানতে চাওয়া হয়, এ ব্যাপারে হাইকোর্টে না গিয়ে কেন সরাসরি সুপ্রিম কোর্টে আবেদন করা হলো।

সুপ্রিম কোর্টের এমন বক্তব্যের পর আবেদন প্রত্যাহার করে নেন মালহোত্রা।

উল্লেখ্য, আসামের জাতীয় নাগরিকপঞ্জি থেকে বাদ পড়া নাগরিকদের বিভিন্ন ডিটেনশন ক্যাম্পে বন্দি রাখা হয়েছে। ক্যাম্পগুলোর মানবিক সুযোগ-সুবিধা নিয়ে শুরু থেকেই নানা অভিযোগ রয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com