সোমবার, ২০ Jul ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
৫ মাসে সরকারের সাফল্যে নতুন দিগন্ত উন্মোচন: মাহদী আমিন আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের

পচা ডিম চেনার ২ কৌশল

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : অনেক সময় দেখা যায়, বাজার থেকে ডিম কিনে আনার পর পচা বের হয়। তবে ডিম না পাঠিয়ে যদি পচা ডিম চেনা যায়, তবে মন্দ কি।
দোকান থেকে ডিম কিনে আনলেন। তার পর সিদ্ধ করে ডিমের কারি বা কষা কিছু একটা বানিয়েও ফেললেন। তার পর খেতে গিয়েই যত বিপত্তি বাধল! দেখলেন বা দুর্গন্ধ থেকে বুঝলেন, দু-একটা ডিম পচা।

ব্যস, পুরো পরিশ্রমটাই মাটি! কিন্তু ডিম না ফাটিয়ে বোঝার উপায় কি যে সেটি পচা না ভালো! উপায় আছে– ডিম না ফাটিয়েও সহজেই দু-একটা ছোট্ট পরীক্ষা করে বুঝে নেয়া সম্ভব যে, কোন ডিমটি পচা আর কোনটি ভালো।

তবে পচা ডিম চেনার কিছু কৌশল রয়েছে। ডিম না ফাটিয়েও সহজেই দু-একটা ছোট্ট পরীক্ষা করে পচা ডিম চিনে নেয়া যায়।
আসুন জেনে নিই যেভাবে চিনবেন পচা ডিম-

১. বালতি ভর্তি পানির মধ্যে ডিমগুলো ডুবিয়ে দিন। যদি ডিমগুলো ডুবে থাকে, তা হলে বুঝবেন যে সেগুলো ভালো। আর যদি ডিমগুলো ভেসে ওঠে, তো জানবেন সেগুলো পচা।

২. কানের কাছে একটি একটি করে ডিম নিয়ে আলতো করে ঝাঁকান। যে ডিমগুলোর থেকে বেশি আওয়াজ আসবে, জানবেন সেগুলো পচা। ব্যস, ছোট্ট এই পরীক্ষার মাধ্যমে আগাভাগেই চিনে নিন পচা ডিম।

সূত্র: জি নিউজ

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com