শনিবার, ১৩ Jun ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

শীতে সর্দিকাশি ও প্রতিকার

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : পৌষের ঠাণ্ড আবহাওয়া জেঁকে বসেছে পুরো দেশে। আর্দ্রতা কমে হিমশীতল বাতাস বইছে সবখানে। শীতের এমন আবহাওয়ায় সর্দিকাশি, জ্বর ইত্যাদিতে আক্রান্ত হতে পারেন যেকোনো বয়সের মানুষ। তাই শীতের আবহাওয়ায় সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি সতর্কতা। এ সময় বাতাসে ধুলাবালি বেশি থাকে। তাই সবসময় নিজের শরীর ও আশেপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ঠান্ডা আবহাওয়ার কারণে অনেকেই গোসল এড়িয়ে চলেন যা একদম ঠিক নয়। গোসলে হালকা গরম পানি ব্যবহার করলে বিভিন্ন ক্ষতিকর ব্যাকটেরিয়া ও অ্যালার্জেনের হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব।

এছাড়া গৃহের ব্যবহূত আসবাবপত্র, বিছানা, জামাকাপড় ইত্যাদি নিয়মিত পরিষ্কার রাখা ভালো। এতে বিভিন্ন ইনডোর অ্যালার্জেন থেকে সর্দিকাশিতে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে না। শীতে বিভিন্ন ধরনের রঙিন ও সবুজ শাকসবজি-ফলমূল পাওয়া যায়। শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে প্রতিদিন মৌসুমি শাকসবজি খেতে হবে। পাশাপাশি পর্যাপ্ত পানি পান করতে হবে প্রতিদিন।

ধুলাবালি থেকে রক্ষা পেতে ঘরের বাইরে বেরুতে মাস্ক ব্যবহার করা উত্তম। শীতে সর্দিজ্বর কিংবা ঠান্ডা লাগার প্রধান কারণ ভাইরাস সংক্রমণ কিংবা অ্যালার্জেন। সাধারণত পাঁচ থেকে সাত দিনের মধ্যেই সেরে যায় এ সর্দিকাশি। তবে সাত দিনের বেশি স্থায়ী হলে অবশ্যই চিকিত্সকের পরামর্শ গ্রহণ করতে হবে। তবে শিশুদের ক্ষেত্রে তিন দিনের বেশি সর্দিকাশি থাকলেই দ্রুত পরামর্শ গ্রহণ করতে বলেন চিকিত্সকগণ।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com