শনিবার, ১৩ Jun ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

জেনে নিন শীতে সুস্থ থাকতে যা খাবেন

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : শীত এলেই বাড়ে বিভিন্ন অসুখের প্রবণতা। তাই শীতে সুস্থ থাকতে হলে খাবারের প্রতি যত্নশীল হতে হবে। খাবারের দিকে বাড়তি নজর দিলে শরীর ভালো থাকবে।
তবে সুস্থ থাকতে আসলে কী খাবেন তা আমরা অনেকেই জানি না। কিন্তু সুস্থ থাকতে কি খাবেন অনেকেই সেটি বুঝতে পারেন না।

আসুন জেনে নিই শীতে সুস্থ থাকতে কী খাবেন?

১. শীতে খেতে পারেন ভিটামিন ‘সি’। কারণ ভিটামিন ‘সি’ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। শীতে ত্বক ও চুল ভালো রাখতে ভিটামিন ‘সি’র বিকল্প নেই। এতে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা আপনাকে সুস্থ রাখতে সহায়তা করবে।

২. শীতের সময়ে খেতে পারেন পেয়ারা, কিউ, ব্রকলি, লেবু, পেঁপে, স্ট্রবেরি ও কমলালেবু। এসব খাবার ভিটামিন ‘সি’ পাওয়ার সবচেয়ে ভালো উৎস।

৩. জিংক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক ভূমিকা পালন করে। এটি শরীরকে গরম রাখতেও সহায়তা করে। শীতে মাংস, বীজ, দুধজাতীয় খাবার, বাদাম ও ডার্ক চকলেট রাখবেন।

৪. সামুদ্রিক মাছ, কুমড়ার বীজ, ব্রকলিতে প্রচুর পরিমাণ আয়রন রয়েছে। এসব খাবার খেয়ে শরীরকে গরম রাখতে পারেন।

৫. ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন, জিংক, আয়রন, কপার, ভিটামিন ‘ডি’ রয়েছে। মাছেও ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, প্রোটিন, ভিটামিন ‘ডি’ রয়েছে। ডিম ও মাছ ভালো কোলেস্টরেল উৎপাদন করে শরীরকে সুস্থ রাখে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com