শনিবার, ১৩ Jun ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : যা লাগবে : ময়দা ১৮০ গ্রাম, কর্নফ্লাওয়ার ২০ গ্রাম, বাটার ১০০ গ্রাম, আইসিং সুগার ৬০ গ্রাম, ডিম অর্ধেক বা ৩০ গ্রাম, ফুডকালার লাল-সবুজ, ভ্যানিলা ১ চা চামচ।
যেভাবে করবেন : ১। বাটার ও আইসিং সুগার একসঙ্গে হুইস্ক দিয়ে ভালো করে মিশাতে হবে। ক্রিম আর ডিম মিশান। ভ্যানিলা, কালার, ময়দা ও কর্নফ্লাওয়ার দিন। ২। বেশি মাখামাখি করা যাবে না। একটা পলিথিনে রেখে সমান করে বেলে ফ্রিজে রাখতে হবে ৩০ মিনিট। ৩। ফ্রিজ থেকে বের করে বিভিন্ন ডিজাইনের কাটার দিয়ে কেটে বিস্কিট বানিয়ে নিন। এগ ব্রাশ করে তার উপরে স্পিংকেল বা চকলেট চিপস দিয়ে ইচ্ছামতো ডিজাইন করে পরিবেশন করুন।
তিরামিসু কেক
যা লাগবে : ডিম ৩০০ গ্রাম, চিনি ১৫০ গ্রাম, ময়দা ১২০ গ্রাম, কফি ১ টেবিল চামচ, কোকো পাউডার ১ টেবিল চামচ, ক্রিম আধা চা চামচ। তিরামিস ক্রিমের জন্য- ডিমের কুসুম ৬টি, হুইপড ক্রিম ১ কাপ, ফিলাডেল ফিয়াচিজ ২৫০ গ্রাম, চিনি ১-২ কাপ, ভ্যানিলা এসেন্স ১ চা চামচ। কফি সিরাপ- কফি ২ চা চামচ, কুসুম গরম পানি ১-২ কাপ, চিনি ২ চা চামচ, কোকো পাউডার সাজানোর জন্য।
যেভাবে করবেন : কেক তৈরি- ১। ডিমের কুসুম ও সাদা ভাগ আলাদা করুন। ড্রাই উপাদান ময়দা, কফি, কোকো পাউডার একসঙ্গে চেলে রাখুন। ২। ডিমের সাদা অংশে ক্রিম অফ টারটার ও চিনি দিয়ে ফুল স্পিডে বিট করুন ফোম না হওয়া পর্যন্ত। ফোম হয়ে গেলে কুসুম মিশিয়ে দিন। তারপর অল্প অল্প করে চালনি দিয়ে ড্রাই উপাদানগুলো মিশিয়ে দিন। ৩। বাটার ব্রাশ করা মোল্ডে কেকের মিক্সার ঢেলে প্রিহিট করা ওভেনে ১৮০ ডিগ্রিতে ২৫-৩০ বেক করুন। কেক হয়ে গেলে নামিয়ে ঠাণ্ডা করুন।
সিফন কেক
যা লাগবে : পুডিংয়ের জন্য- ডিমের কুসুম ৫টি, গুঁড়া দুধ ৩-৪ কাপ, পানি ১ কাপ, চিনি গুঁড়া আধা কাপ, ভ্যানিলা আধা চা চামচ, বাটার ৩ টেবিল চামচ, লেমন জুস আধা চা চামচ, চিনি ৩-৪ টেবিল চামচ (ক্যারামেলের জন্য)। কেকের জন্য- ডিমের সাদা অংশ ৫টি, ময়দা আধা কাপ, গুঁড়া দুধ ১ টেবিল চামচ, লেমন ফ্লেভার আধা চা চামচ, বেকিং পাউডার ১-২ চা চামচ, চিনি গুঁড়া ১-২ কাপ।
যেভাবে করবেন : ১। একটি পাত্রে ডিমের কুসুম, দুধ, পানি, চিনি, লেমন ফ্লেভার একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিন। যে পাত্রে কেক বানাবেন সেই পাত্রে ৩-৪ টেবিল চামচ চিনি দিয়ে ক্যারামেল করে নিন। ঠাণ্ডা হলে মোল্ডে মিশ্রণ দিয়ে দিন। ২। ডিমের সাদা অংশ দিয়ে ফোম করুন। ফোম হয়ে গেলে চিনি গুঁড়া মিশান। ওভেনের ট্রেতে পানি দিয়ে ওভেন প্রিহিট করতে দিন। এবার ময়দা, গুঁড়া দুধ, বেকিং পাউডার, লেমন ফ্লেভার সব একসঙ্গে হালকাভাবে চামচ দিয়ে মিশিয়ে নিন। এবার মোল্ডের মিশ্রণের ওপর ঢেলে দিন। ৩। প্রিহিট করা ওভেনে ১৮০ ডিগ্রিতে আধা ঘণ্টা বেক করতে হবে। হয়ে গেলে আপসাইড ডাউন করুন বা কাপে করলে লাইনারে রেখে তার ওপর কেক রাখুন। তারপর ঠাণ্ডা হলে আপনার পছন্দমতো ক্রিম দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
জিঞ্জারব্রেড ম্যান শেইপ কুকিজ
যা লাগবে : ময়দা ১৮০ গ্রাম, কর্নফ্লাওয়ার ২০ গ্রাম, বাটার ১০০ গ্রাম, আইসিং সুগার ৬০ গ্রাম, ডিম অর্ধেক বা ৩০ গ্রাম, ফুড কালার লাল, সবুজ, ভ্যানিলা ১ চা চামচ, জিঞ্জারব্রেড ম্যান কাটার।
যেভাবে করবেন : বাটার ও আইসিং সুগার একসঙ্গে মিশাতে হবে খুব ভালো করে হুইস্ক দিয়ে। ক্রিমের মতো হলে ডিম মিশান। ভ্যানিলা দিন। ময়দা ও কর্নফ্লাওয়ার দিন। কালার দিতে চাইলে অন্য কিছুটা ডো আলাদা করে কালার মিশিয়ে নিন। বেশি মাখামাখি করা যাবে না। একটা পলিথিনে রেখে সমান করে বেলে ফ্রিজে রাখতে হবে ৩০ মিনিট। ফ্রিজ থেকে বের করে জিঞ্জারব্রেড ম্যান শেপের কাটার দিয়ে কেটে বিস্কিট কেটে নিন। এগ ব্রাশ করে তার ওপরে স্পিংকেল বা চকলেট চিপস বা রয়েল আইসিং দিয়ে ইচ্ছামতো ডিজাইন করে পরিবেশন করুন।
নগরকন্ঠ.কম/এআর