শনিবার, ১৩ Jun ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

স্ট্রোক-হৃদরোগের ঝুঁকি কমাবে শুকনো মরিচ: গবেষণা

Fresh Chili in a basket on Vietnamese Market

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : তরকারি রান্নায় সাধারণত কাঁচামরিচের পাশাপাশি শুকনো মরিচেরও ব্যবহার করা হয়ে থাকে। তবে এ দুই ধরনের মরিচ আমরা খেলেও এর গুণাগুণ সম্পর্কে অনেকেই জানি না।

ভিটামিন ‘সি’সমৃদ্ধ এই সবজি শরীরে প্রয়োজনীয় ভিটামিন সি’র ঘাটতি দূর করে। এ ছাড়া বিভিন্ন রোগের প্রকোপ কমায়।

সাম্প্রতিক এক গবেষণা বলছে, কাঁচামরিচের মতো শুকনো মরিচেরও রয়েছে অনেক গুণ। নিয়মিত শুকনো মরিচ খেলে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমে। আমেরিকান কলেজ অব কার্ডিওলজির জার্নালে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, শুকনো মরিচ দিয়ে তৈরি যে কোনো খাবার খাওয়া শরীরের জন্য ভালো।

গবেষকরা বলছেন, যেহেতু এটি শরীর ও স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী। তাই প্রতিদিনের খাবার তালিকায় শুকনো মরিচ রাখা উচিত।

এ সংক্রান্ত তথ্য প্রকাশের আগে গবেষকরা ইতালিতে বসবাসকারী প্রায় ২৩ হাজার লোকের ওপর আট বছর ধরে একটি গবেষণা চালানো হয়।

গবেষণায় দেখা গেছে, যারা সপ্তাহে অন্তত চারবার শুকনো মরিচ খেয়েছেন তাদের হৃদরোগে মারা যাওয়ার ঝুঁকি ৪০ শতাংশ এবং স্ট্রোকে মারা যাওয়ার ঝুঁকি ৫০ শতাংশ কমে গেছে।

গবেষকরা বলছেন, স্বাস্থ্যকর নিরামিষ বা অন্য ধরনের খাবারের সঙ্গে শুকনো মরিচ খেলে স্বাস্থ্য বেশি সুরক্ষিত থাকবে।

তথ্যসূত্র : ওয়েব এমডি

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com