শনিবার, ১৩ Jun ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

নতুন বছর হোক সাজানো গোছানো

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : ক্যালেন্ডারের পাতা উল্টাতে উল্টাতে শেষ হলো আরও একটি বছর। সকালের সূর্যটা নতুন না হলেও ক্ষণটি ২০২০ এর জন্য একেবারেই নতুন।পুরোনো বছরে যদি কোনো সীমাবন্ধতা থেকে থাকে, তা থেকে বেড়িয়ে এসে নতুন বছরের শুরুতেই প্রয়োজনে কিছু পরিবর্তন এনে নিজেকে কীভাবে ঢেলে সাজাবেন, তারই কিছু আইডিয়া:

আমরা অনেকেই দিনের বেশিরভাগ সময় নানা ধরনের দুশ্চিন্তায় কাটাই। যার যার অবস্থানে যার যার মতো। কিন্তু, এসব দুশ্চিন্তা প্রতিদিনের অভ্যাসে পরিণত হতে হতে একসময় অনিয়ন্ত্রিত, অযৌক্তিক এবং সমস্যার কারণ হয়ে দাঁড়ায়।

তাই আজই সিদ্ধান্ত নিন, নতুন বছরে আর অহেতুক, অতিরিক্ত দুশ্চিন্তা করবেন না। ফলে, কমে যাবে উদ্বিগ্নতা জনিত মানসিক এবং শারীরিক রোগ হওয়ার ঝুঁকি।

আচরণে যদি খুঁতখুঁতে মনোভাব, অতিরিক্ত আত্ম-অহঙ্কার, সন্দেহ বাতিক দৃষ্টিভঙ্গি থাকে তবে বছরের শুরু থেকেই চেষ্টা করুন সেগুলো থেকে বের হয়ে আসতে।

কুসংস্কারাচ্ছন্ন মনোভাব, বদ-মেজাজ, চিন্তা-ভাবনার সীমাবন্ধতা থেকে বের হয়ে চিন্তার জগতকে আরও বড় করুন।

নিজের কাজেই অসম্ভব ব্যস্ত থাকেন? এবার থেকে পরিবারের জন্য দিনের একটা সময় ছেড়ে দিন। সেই সময়টা ফোন দূরে রাখুন। টিভিও দেখবেন না, নিজেরা গল্প করে সময় কাটান।

জীবনে সফল হতে বছরের শুরু থেকেই সবকিছুতেই পরিমিতিবোধ বজায় রাখুন। আত্মবিশ্বাস নিয়ে চলুন ও কর্মদক্ষতা ‍অর্জন করুন।

নিজের অধিকারগুলো যেমন বুঝে নিতে হবে, তেমনি আপনার জন্য যেন অন্যের সমস্যা তৈরি না হয়, এদিকেও খেয়াল রাখতে হবে।

দেশের প্রচলিত আইন মেনে চলুন। নিজের সামান্য সুবিধার জন্য আইন অমান্য করা যাবে না।

শুধু নিজেকে নিয়েই নয়, ভাবুন ও ভালোবাসুন-পরিবার, দেশ, দেশের মানুষ, সকল প্রাণী ও প্রকৃতিকে।

সবার জীবন সুন্দর ও আনন্দময় হোক। ২০১৯ বিদায়, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com