শুক্রবার, ১২ Jun ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

নতুন বছরে সুস্থ থাকতে যা করবেন

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : সুস্থ থাকা সৃষ্টিকর্তার নিয়ামত। তবে সুস্থ থাকতে আপনাকে অবশ্যই সচেতন হতে হবে। কারণ অসুস্থ থাকলে আপনার প্রতিদিনের জীনযাত্রায় তার প্রভাব পড়বে।

নতুন বছরের শুরুতেই আমরা অনেক রকম পরিকল্পনা করে থাকি বা সিদ্ধান্ত নিয়ে থাকি। কিন্তু ধীরে ধীরে সেসব ভুলে আবারও ভুলে যাই। তবে ভুলে গেলে হবে না। সচেতন হতে হবে।

নিজেকে সুস্থ রাখতে কিছু উপায় মেনে চলা জরুরি। আসুন জেনে নিই নতুন বছরের সুস্থ থাকতে যা করবেন-

১. অতিরিক্ত ওজন কমানো আর সঠিক ডায়েট করতে হবে।

২. কোন খাবারগুলো আপনার জন্য ভালো আর কোনগুলো নয়, তা জেনে খাবার খেতে হবে। এ ছাড়া পুষ্টিকর খাবার খেতে হবে।

৩. প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস পানি পান করুন, এটি হজমশক্তি বাড়াবে।

৪. প্রতিদিন সকালে আর সন্ধ্যায় আপনি যে কোনো ধরনের ব্যায়াম করতে পারেন। প্রতিদিন সকালে অন্তত পাঁচ মিনিট হাঁটাচলা, সিঁড়ি বেয়ে ওঠা এবং দৌড়াতে চেষ্টা করুন। ব্যায়াম হৃদরোগের ঝুঁকি কমায়। এতে আপনাকে সুস্থ রাখবে।

৫. শরীরকে ৭ থেকে ৮ ঘণ্টা বিশ্রাম দিন। যখন আমরা ঘুমাই তখন আমাদের শরীরের অঙ্গগুলো কাজ করার শক্তি ফিরে পায়।

৬. সুস্থ থাকতে ছাড়তে হবে ধূমপান ও মদ্যপান। একটানা কাজের মাঝে মাঝে বিশ্রাম নিন। একটানা বসে থাকা বা একটানা কাজ করে যাওয়া ধূমপান ও মদ্যপানের মতোই ক্ষতিকর।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com