শুক্রবার, ১২ Jun ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

খাবারে প্লাস্টিক মেশানো! বুঝে নিন খুব সহজে

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : কিছু মুনাফা লোভী অসাধু ব্যবসায়ীর জন্য আমরা যেন ভেজালের মধ্যেই বাস করছি। যাই খেতে চাই প্রথমেই মনে হয়, জিনিসটি আসল তো?

যে খাবার আমরা রোজ খাই যেমন ভাত, দুধ, শাক-সবজি, ফল তাতেও ভেজাল? কয়েকটি উপায়ে বুঝে নিন আপনার খাবার নকল কিনা:

বাজার থেকে চাল কিনে আনার পর, এক কাপ চাল নিয়ে সেদ্ধ করুন। যদি পানির ওপর মোটা ফোমের মতো লেয়ার বা স্তর জমতে দেখা দেয় তাহলে ওই চাল কিন্তু আসল না।

পাত্রে সামান্য তেল গরম করে তাতে অল্প একটু চাল ফেলে দিন। যদি দেখেন চাল কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছে তাহলে এটি প্লাস্টিকের চাল।

পাত্রে দুধ আধা কাপ দুধ ও সমান পরিমাণ পানি মেশান। কিছুক্ষণ রেখে দেওয়ার পর দেখনু ওপরে যদি সাদা ফোমের লেয়ার জমে যায়, তাহলে বুঝতে হবে ওই দুধে ডিটারজেন্ট মেশানো।

আর বাজার থেকে যেকোনো সবজি আনার পর ঠাণ্ডা পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। যদি দেখেন পানির রং সবজির রঙের মতো হয়ে গেছে তাহলে বুঝে নিন রং মেশানো।

পরিবারের সবার সুস্বাস্থ্য রক্ষার দায়িত্ব আমাদের। স্বাস্থ্যকর খাবার নির্বাচনে তাই কোনো ছাড় দেয়া যাবে না।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com