শুক্রবার, ১২ Jun ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

শীতে কেন আদা খাবেন?

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : বছরের অন্য সময়ের চেয়ে শীতে সর্দি-কাশিসহ বিভিন্ন রোগের প্রকোপ দেখা দেয়। তাই এ সময়ে সুস্থ থাকতে সতর্কতার পাশাপাশি ঘরোয়া কিছু উপাদানেও নির্ভর করতে হয়।

শীতে সর্দি-কাশিকে দূরে রাখতে খেতে পারেন আদা। আদা আপনার শরীরের বিভিন্ন রোগকে দূরে রাখবে। রান্নায় স্বাদ বাড়াতে আদা যেমন কাজে লাগে তেমনি অসুখ সারাতে আদার জুড়ি নেই। নিয়মিত আদা খেলে খুশখুশে কাশি, জ্বর, হজম শক্তি বাড়ে। আসুন জেনে নিই আরও যেসব খারণে শীতে আদা খাবেন সে সম্পর্কে-

১. সর্দি, কাশি, জ্বর ও ব্যথা-সংক্রমণে শীতকালে আদা বেশ উপকারী। রোজ সকালে খেতে পারেন আদা চা ও। এতে শরীর ভালো থাকবে।

২. শীত যাদের গলা খুশখুশ, নাক বন্ধ, নাকের-চোখের পানি একসার তারা জিভের তলায় বা গালে রেখে দিন আদার টুকরো। আদার ঝাঁঝাঁলো রস গলায় গেলেই আরাম পাবেন।

৩. শরীরের তাপমাত্রা ধরে রাখতে সাহায্য করে আদা। তাই শরীর উষ্ণ রাখতে নিয়মিত আদা চা বা টুকরো আদা চিবিয়ে খান।

৪. রক্তের সমস্যা কমায় আদার রস। শীতে অনেকেরই তাপমাত্রা কমে রক্ত সঞ্চালন ভালো হয় না। এতে ব্যথা বাড়ে বাতের। সমস্ত সমস্যা কমাতে তাই রোজ উষ্ণ পানীয়ে মিশিয়ে নিন আদা। কাঁচা আদা খেলেও একই উপকার পাবেন।
তথ্যসূত্র: এনডিটিভি।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com