শুক্রবার, ১২ Jun ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ধনেপাতার ৮ অসাধারণ গুণ

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : নিরামিষভোজী বা আমিষাশী যে কেউ মসলা হিসেবে ধনেপাতা খেতে পারেন। কারণ এই ধনেপাতায় রয়েছে অনেক ঔষধি গুণ। ডাল, তরকারি, মাছ, মুড়ি মাখা, আলুকাবলি, ফুচকা– সর্বত্রই এর ব্যবহার হয়ে থাকে। স্বাদ ও স্বাস্থ্যগুণে প্রতিদিন মসলার ব্যবহারে ধনেপাতা অন্যতম।

আসুন জেনে নিই ধনেপাতার ঔষধি গুণ-

১. ধনেপাতা শরীরের ক্ষতিকারক কোলেস্টেরলকে কমিয়ে উপকারী কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি করে। যকৃতকে সুস্থ রাখতে এই পাতার জুড়ি নেই।

২. ডায়াবেটিসে আক্রান্তদের জন্য ধনেপাতা অত্যন্ত উপকারী। ইনসুলিনের ভারসাম্য বজায় রাখে এবং রক্তে শর্করা নিয়ন্ত্রণ করে ধনেপাতা।

৩. লিভার বা যকৃতকে সুস্থ রাখতে ধনেপাতা ভেষজ উপাদান হিসেবে কাজ করে।

৫. ধনেপাতার মধ্যে রয়েছে আয়রন। তাই রক্তস্বল্পতা রোধে খেতে পারেন ধনেপাতা।

৬. ধনেপাতার মধ্যে অ্যান্টিসেপটিক উপাদান থাকায় তা শরীরে টক্সিন দূর করে। এর অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান বিভিন্ন চর্মরোগ কমায়।

৭. দাঁত মজবুত করতে ও মাড়ির সুস্থতায় ধনেপাতা খেতে পারেন।

৮. ধনেপাতার মধ্যে সিনিওল অ্যাসেনশিয়াল অয়েল ও লিনোলিক অ্যাসিড থাকে, যা শরীরের পুরনো ও নাছোড় ব্যথা কমায়।

তথ্যসূত্র: জিনিউজ

নগরকন্ঠ.কম /এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com