শুক্রবার, ১২ Jun ২০২৬, ০৯:২২ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

শীতে মাশরুম স্যুপ খেলে যেসব উপকার

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : শীতে মাশরুম খেলে উপকার পাওয়া যায়। নিরামিষভোজীদের কাছে মাশরুম মাংস হিসেবে বেশ পছন্দের। অতিবেগুনি রশ্মির প্রতিফলনে এতে প্রচুর পরিমাণে ভিটামিন ‘ডি’ তৈরি হয়। এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। শীতে খেতে পারেন মাশরুম স্যুপ। রোজ খেলেও ওজন বাড়বে না।

কেন খাবেন মাশরুম স্যুপ

মাশরুমে রয়েছে ভিটামিন ‘বি’ এবং প্রচুর খনিজ, যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং এতে থাকা ক্যালসিয়াম হাড় মজবুত করে। আর মাশরুম মানেই প্রচুর আয়রন। আসুন জেনে নিই কীভাবে তৈরি করবেন মাশরুম স্যুপ?

উপকরণ

২ কাপ শিটেক ও কাটা বাটন মাশরুম, ১টি পেঁয়াজ কাটা, ৬টা কাটা রসুন, ১ ইঞ্চি কাটা হলুদ কন্দ, লবণ ও মরিচ স্বাদমতো, ১টা কাটা বোক চয়, ১/২ কাপ কুচোনো পেঁয়াজকলি।

যেভাবে তৈরি করবেন

১০ মিনিট ধরে তেল গরম করে নিয়ে পেঁয়াজ, রসুন ও মাশরুম ভাজুন। হলুদ ও সিজনিং যোগ করে ৩ কাপ পানি দিন। ৩০ মিনিটের জন্য ফুটিয়ে সবুজ সবজি মিশিয়ে দিন। ১০ মিনিটের জন্য গরম করে নিয়ে পরিবেশন করুন।

নগরকন্ঠ.কম /এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com