শুক্রবার, ১২ Jun ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

শীতে মুখরোচক খাবার চিকেন শাসলিক

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : শীতের সময়ে অনেকেরই ঠাণ্ডাজ্বর হচ্ছে। জ্বর হলে মুখে খাবারের রুচি কমে যায়। জ্বরে খেতে পারেন মুখরোচক খাবার। বিভিন্ন ধরনের মুখরোচক খাবারের মধ্যে চিকেন শাসলিক অন্যতম।

ঘরেই তৈরি করতে পারেন চিকেন শাসলিক। এই খাবার মুখে রুচি বাড়াবে।

আসুন জেনে নেই কীভাবে তৈরি করবেন চিকেন শাসলিক।

উপকরণ

মোরগ এক কেজি, আদার রস এক চা চামচ, রসুনের রস এক চা চামচ, মরিচ গুঁড়া দুই চা চামচ, গোলমরিচ গুঁড়া এক চা চামচ, মাস্টারড পেস্ট এক চা চামচ, ওয়েস্টার সস দুই চা চামচ, চিনি এক চা চামচ। টকদই কোয়ার্টার কাপ, সরিষার তেল চার টেবিল চামচ, লবণ স্বাদ অনুযায়ী, বাটারঅয়েল তেল ভাজার জন্য, মটো, বড় পেঁয়াজ, ক্যাপসিকাম, টুথপিক অথবা কাঠি।

প্রণালি

মোরগের মাংস হাড় ছাড়িয়ে ছোট চারকোণা আকারে টুকরা করতে হবে। মাংসের সঙ্গে লবণ, সব মসলা ও তেল মিশিয়ে ৩০ মিনিট ভিজিয়ে রাখতে হবে। ক্যাপসিকাম, টমেটো (বিচি ফেলে) চারকোণা টুকরা করে পেঁয়াজ লম্বায় দু’ভাগ করে ভাঁজে ভাঁজে খুলে নিতে হবে। কাঠিতে মাংস, টমেটো, মাংস পেঁয়াজ, মাংস ক্যাপসিকাম এভাবে পরপর গেঁথে নিতে হবে। পরে ফ্রাইং প্যান/তাওয়ায় সেঁকা তেলে ভেজে নিতে হবে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com