শুক্রবার, ১২ Jun ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

স্তন ক্যান্সার ঠেকাতে পারে ব্রকোলি, দাবি বিজ্ঞানীদের

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : স্তন ক্যান্সারের কথা শুনলেই নারীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। এর অবশ্য কারণও রয়েছে। কারণ এ ধরনের চিকিৎসায় প্রচুর অর্থ ব্যয় করতে হয়।
যে কারণে ক্যান্সার এখনও পর্যন্ত মধ্যবিত্ত মানুষের কাছে একটি আতঙ্ক।

তবে সম্প্রতি কয়েকটি গবেষণায় দাবি করা হয়েছে, ক্যান্সারের টিউমারের বৃদ্ধি (ম্যালিগন্যান্ট টিউমার) দমন বা প্রতিহত করার ক্ষেত্রে ব্রকোলি খুব ভালো কাজ করে।

স্তন ক্যান্সার মানেই স্তনে ম্যালিগন্যান্ট টিউমারের বৃদ্ধি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) একটি সমীক্ষায় জানা গেছে, প্রতি বছর প্রায় ১৩ লাখ ৮০ হাজার মানুষ নতুন করে স্তন ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন এবং ৪ লক্ষ ৫৮ হাজার মানুষের মৃত্যু হচ্ছে এই রোগে।

বিশেষজ্ঞদের দাবি, ব্রকোলি সবজি ম্যালিগন্যান্ট টিউমারের বৃদ্ধি ঠেকাতে সক্ষম। কাঁচা কিংবা রান্না করে ব্রকোলি দুই ভাবেই খাওয়া যায়। সবুজ ফুলকপি সবজিটি বিভিন্ন রান্নায় দেয়া হয়ে থাকে। চিকিত্সক ও পুষ্টিবিদদের মতে, ব্রকোলি আমাদের শরীর ও স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী!

জার্মানির হাইডেলব্যার্গ বিশ্ববিদ্যালয়ের গবেষক ইনগ্রিড হ্যার জানান, ম্যালিগন্যান্ট টিউমারের বৃদ্ধি ঠেকাতে ব্রকোলি অত্যন্ত কার্যকরী!

তার দাবি, ব্রকোলিতে থাকা সালফোরাফেন নামের ভেষজ যৌগ প্রায় ৭৫ শতাংশ ক্ষেত্রেই ম্যালিগন্যান্ট টিউমারের বৃদ্ধি ঠেকাতে সক্ষম। এ ছাড়া ব্রকোলিতে থাকা গ্লুকোরাফানিন ক্ষতিগ্রস্ত ত্বকের টিস্যু মেরামত করে ত্বকের স্বাস্থ্য ফেরাতে অত্যন্ত কার্যকর।

তিনি আরও জানান, ব্রকোলিতে রয়েছে প্রচুর পরিমাণে বিটা-ক্যারোটিন, ফ্ল্যাভোনয়েড, লিউটেন, ক্যারটিনয়েড এবং জিক্সানথিনের মতো একাধিক অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান, যা একাধিক গুরুতর রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। শুধু তাই নয়, ব্রকোলি হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকিও কমায়। এ ছাড়াও ডায়বেটিস রোগীদের জন্যেও খুবই উপকারী ব্রকোলি। ব্রকোলিতে রয়েছে প্রচুর

পরিমাণে পটাসিয়াম ও ম্যাগনেসিয়াম, যা স্নায়ুতন্ত্রকে সুস্থ ও সতেজ রাখে। এই সবজিতে ক্যালসিয়ামের আধিক্য থাকায় হাড়ের জন্যেও এটি খুবই উপকারী।

তথ্যসূত্র: জি নিউজ

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com