শুক্রবার, ১২ Jun ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ভিটামিনসমৃদ্ধ খাবার কেন খাবেন, কী উপকার?

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য সুষম খাবার জরুরি। খাবার তালিকা থেকে বাদ দিতে হবে তৈলাক্ত খাবার ও লবণযুক্ত ফাস্ট ফুড। সুস্থ থাকতে হলে খাবার তালিকায় ভিটামিন ও খনিজসমৃদ্ধ খাবার রাখার পরামর্শ পুষ্টিবিদদের।

ভিটামিন ও খনিজসমৃদ্ধ খাবারে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ও হজমশক্তি বাড়ে। এসব খাবারে আরও যেসব উপকার, আসুন জেনে নিই সেই সম্পর্কে-

১. কালো শিম, মসুরের ডাল, টুনা মাছ, সূর্যমুখীর বীজ থেকে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন বি১ পাওয়া যায়। ভিটামিন বি১ কার্বোহাইড্রেট ভেঙে শক্তি উৎপন্ন করে স্নায়ু ভালো রাখে।

২. অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ ভিটামিন সি ফ্রি রেডিকেলের সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করে ডিএনএর ক্ষতি রোধ করে। এ ছাড়া শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। স্টবেরি, ব্রকলি, লেবুসহ সব ধরনের সাইট্রাস জাতীয় ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়।

৩. শরীরে ভিটামিন ডির ঘাটতি হলে হাড়ের ক্ষয় এবং বিভিন্ন ধরনের ক্যান্সার হতে পারে। ভিটামিন ডির জন্য স্যামন, টুনা মাছ এবং বিভিন্ন ধরনের সিরিয়াল খাবার ও দুধ খেতে পারেন। এ ছাড়া সূর্যরশ্মি থেকেও ভিটামিন ডি গ্রহণ করতে পারেন।

৪. রক্তশূন্যতা প্রতিরোধ করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে লাল মাংস, মাছ, শাক, মুরগি খেতে পারেন।

৫. ভিটামিন বি২ শরীরে মেদ ঝরায়। সেই সঙ্গে কার্বোহাইড্রেট এবং প্রোটিন ভাঙতেও সাহায্য করে। বিভিন্ন ধরনের সিরিয়াল খাবার, ভেড়ার মাংস, সবুজ শাকসবজি এবং দুধে ভিটামিন বি২ পাওয়া যায়।

৬. ক্যালসিয়াম হাড়ের স্বাস্থ্য উন্নত করে। এটি হাড়ক্ষয় জড়িত বিভিন্ন রোগের ঝুঁকি কমায়। দুগ্ধজাত খাবার থেকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায়। এ ছাড়া শিমজাতীয় সবজি এবং সবুজ শাকসবজিতেও প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে।

সূত্র: হেলদিবিল্ডার্জড

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com