শুক্রবার, ১২ Jun ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

মজাদার স্প্যাগেটি মিটবল

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : ছুটির দিনটি পুরো বছরই স্পেশাল। বিশেষ করে খাবার টেবিলে যখন থাকে মজার মজার সব খাবার। শীতের সময়ে রাতের খাবারে তৈরি করতে পারেন স্প্যাগেটি মিটবল। খুব সহজ রেসিপি আপনাদের জন্য:

উপকরণ
স্প্যাগেটি- ১পাউন্ডের প্যাকেট (বাজারে বা সুপারশপ গুলোতে পাবেন, প্যাকেটের ইনস্ট্রাকশন পড়ে সেদ্ধ করুন), গরুর মাংসের কিমা এক কাপ, ব্রেড ক্রাম- আধা কাপ, পনির গ্রেট-আধা কাপ, ডিম- ১টি, পেঁয়াজ কুচি- আধা কাপ, রসুন কুচি – ২ কোয়া, লাল মরিচ কুচি- স্বাদমতো, তেজপাতা- ১টি, টমেটো পিউরি- ১ কাপ, ধনেপাতা কুচি- ১ চা চামচ, গোলমরিচ গুঁড়া- ১ চা চামচ, লবণ- ১ চা চামচ, অলিভ অয়েল- ২ টেবিল চামচ।

প্রণালী
পাত্রে গরুর মাংস, ব্রেড ক্রাম, ধনেপাতা, অর্ধেক পনির, ডিম, রসুন কুচি, লবণ ও লাল মরিচ কুচি নিয়ে ভালোভাবে মেখে ১২ থেকে ১৫টি বল বানান।

একটি প্যানে মাঝারি আঁচে ১ টেবিল চামচ অলিভ অয়েল গরম করে তাতে মিটবলগুলো ১০ মিনিট ধরে ভেজে তুলে নিন।

এবার প্যানে অলিভ অয়েল দিয়ে পেঁয়াজ কুঁচি দিয়ে নেড়ে নরম করুন। তেজপাতা, টমেটো পিউরি, গোলমরিচ গুড়া ও লবণ দিয়ে নেড়ে আঁচ কমিয়ে দিন। হালকা ফোটা শুরু হলে মিটবলগুলো দিয়ে ঢেকে ১০ মিনিট মৃদু আঁচে রান্না করুন।

প্লেটে সেদ্ধ স্প্যাগেটি দিয়ে ওপরে মিটবল ও সস দিন। সবশেষে বাকি পনির গ্রেট দিয়ে দুই মিনিট ওভেনে রেখে গরম গরম পরিবেশন করুন দারুণ মজার স্প্যাগেটি উইথ মিটবল।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com