শুক্রবার, ১২ Jun ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ঘরেই তৈরি করুন গরম গরম মটরশুঁটির স্যুপ

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : শীতে সবজির স্যুপ খুবই উপকারি। শীতে হাতের কাছেই পা্ওয়া যায় মটরশুঁটি। শীতের সন্ধ্যায় খাবার হিসেবে বেছে নিতে পারেন মটরশুঁটির স্যুপ।

আসুন জেনে নেই কীভাবে তৈরি করবেন মটরশুঁটির স্যুপ-

উপকরণ:

তাজা মটরশুঁটি- এক পোয়া, পেঁয়াজ কুচি- ২ চামচ, চিকেন স্টক- ২৫০ মিলিলিটার, মাখন- ৫০ গ্রাম, রসুন পেস্ট- ১ চা চামচ, ঘন ক্রিম- ১০০ এমএল, কাঁচামরিচ- পছন্দমতো ও লবণ- স্বাদমতো

যেভাবে তৈরি করবেন

একটা সসপ্যানে মাখন গরম করুন। এতে পেঁয়াজ ও রসুন ভেজে নিন। ভাজা পেঁয়াজ রসুনে মটরশুঁটি ভেজে নিন। সেদ্ধ মটরশুঁটি চটকে নিয়ে বা ব্লেন্ড করে চিকেন স্টকের সঙ্গে মিশিয়ে নিয়ে চুলায় মাঝারি আঁচে জ্বাল দিতে হবে। ফুটে উঠলে লবণ ও কাঁচামরিচ দিয়ে ক্রিম মিশিয়ে দিতে হবে। এবার গোল মরিচের গুঁড়া ও লেবুর রস দিয়ে পরিবেশন করুন সবুজ এই স্যুপ।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com