শুক্রবার, ১২ Jun ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ঠাণ্ডা-কাশি ভালো করবে গরম গরম থাই স্যুপ

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : ঘরে-বাইরে প্রচুর ঠাণ্ডা। শীতে ধোঁয়া ওঠা চা কিংবা ভাঁপা পিঠা খাওয়ার এখনই সময়। তবে যারা মিষ্টি কিছুর পরিবর্তে ঝাল পছন্দ করেন, তাদের জন্যই এক কাপ ধোঁয়া ওঠা গরম গরম স্যুপ। এই স্যুপ ঠাণ্ডা-কাশি সারাতে খুব ভালো কাজ করে।

ঘরেই তৈরি করে নিন থাই স্যুপ। আসুন জেনে নিই কীভাবে তৈরি করবেন থাই স্যুপ-

থাই স্যুপ

যা লাগবে

বোনলেস চিকেন আধা কাপ, চিংড়ি আধা কাপ, স্টক ৭০০ মিলি, থাই পাতা ২-৩টা, কাঁচামরিচ ২-৩টা, লেবুর রস ২ চা চামচ, চিনি ২ চা চামচ, ডিমের কুসুম ২টা, কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ, চিলিসস ২ টেবিল চামচ। লবণ স্বাদমতো।

যেভাবে করবেন

মোরগের মাংসে ১ লিটার আন্দাজ পানি বা তার চেয়ে বেশি পানি দিয়ে জাল দিয়ে স্টক তৈরি করুন। স্টক ছেঁকে প্যানে ঢেলে চুলায় দিন। কাঁচামরিচ ও লেবুর রস ছাড়া বাকি সব কিছু একসঙ্গে মিশিয়ে দিন। ভালো করে নেড়ে স্যুপ জ্বাল দিন। চিলিসস দিন। সব সিদ্ধ হয়ে এলে স্যুপের ঘনত্ব দেখে তাতে কাঁচামরিচ চিরে বিচি ফেলে দিয়ে দিন। লেবুর রস দিয়ে টেস্ট করে নামিয়ে ফেলুন। সাজিয়ে পরিবেশন করুন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com