শুক্রবার, ১২ Jun ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞায় পড়তে যাচ্ছে মিয়ানমারসহ ৭ দেশ

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিয়ানমারসহ আরও সাত দেশের নাগরিকদের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছেন।

এ সপ্তাহে এসব দেশের নাম ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে। মার্কিন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নতুন করে যুক্ত হতে যাওয়া দেশগুলো হচ্ছে– নাইজেরিয়া, সুদান, তানজানিয়া, ইরিত্রিয়া, কিরগিজস্তান, মিয়ানমার ও বেলারুস। খবর বিবিসির।

এসব দেশের ভ্রমণ নিষেধাজ্ঞার পরিধি বা এর কারণ এখনও প্রকাশ করেনি মার্কিন প্রশাসন। তালিকাভুক্ত দেশের নাগরিকরা যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ পাবেন না। তবে ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের গ্রিনকার্ড ও ভিসাপ্রাপ্ত এবং শরণার্থীরা এর আওতায় নাও থাকতে পারেন।

এর আগে ছয় মুসলিম দেশ– ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া ও ইয়েমেনের ওপর ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে ট্রাম্প প্রশাসন।

উত্তর কোরিয়ার নাগরিক আর ভেনিজুয়েলার সরকারি কর্মকর্তারাও রয়েছেন নিষেধাজ্ঞার আওতায়।

সুইজারল্যান্ডের দাভোসে গত সপ্তাহে বিশ্ব অর্থনৈতিক সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প এ কথা জানান।

ভ্রমণ নিষেধাজ্ঞার জন্য নতুন করে বিবেচিত হওয়া দেশগুলোর মধ্যে বেশ কয়েকটির সঙ্গে যুক্তরাষ্ট্রের নিবিড় সম্পর্ক রয়েছে। আবার এসব দেশের কয়েকটি থেকে সম্প্রতি অপেক্ষাকৃত বেশিসংখ্যক শরণার্থী গ্রহণ করেছে যুক্তরাষ্ট্র।

২০১৮ সালের অক্টোবর থেকে ২০১৯ সালের অক্টোবর পর্যন্ত যুক্তরাষ্ট্রে যাওয়া ৩০ হাজার শরণার্থীর মধ্যে চার হাজার ৯৩২ জনই মিয়ানমারের। ২০১৭ সাল থেকে দেশটিতে বড় আকারের নিধনযজ্ঞের শিকার হয়ে আসছে রোহিঙ্গা জনগোষ্ঠী।

ধারণা করা হচ্ছে, মিয়ানমারের ক্ষেত্রে কয়েকজন নির্দিষ্ট সরকারি কর্মকর্তা ও নির্দিষ্ট ধরনের ভিসা বাতিল করা হতে পারে।

তবে ট্রাম্প প্রশাসন যখন ভ্রমণ নিষেধাজ্ঞা সম্প্রসারণের পরিকল্পনা করছে, তখন প্রেসিডেন্টের এ সংক্রান্ত ক্ষমতা কমাতে কংগ্রেসে বিল আনতে যাচ্ছে বিরোধী দল ডেমোক্র্যাট।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com