শুক্রবার, ১২ Jun ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য সুসংবাদ

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : অ্যান্ড্রয়েড সমস্যার সমাধান জানতে ‘ডিরেক্ট মেসেজ’ অপশনেও এখন আর যেতে হবে না। এবার অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সব সমস্যার সমাধান জানাবে টুইটারের মাধ্যমে গুগল।

আনুষ্ঠানিক এক ঘোষণায় সম্প্রতি বিষয়টি সম্পর্কে নিশ্চিত করেছে গুগল। খবর প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেটের।

কী করবেন

সব সমস্যার সমাধান পেতে শুধু নির্দিষ্ট একটি হ্যাশট্যাগ ব্যবহার করে টুইট করলেই হবে। #AndroidHelp নামের ওই হ্যাশট্যাগসংবলিত টুইট পাওয়ার পর সমাধান জানাবে সার্চ জায়ান্টখ্যাত মার্কিন প্রতিষ্ঠানটি।

নিজেদের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট ‘অ্যান্ড্রয়েড’ থেকে সমস্যার সমাধান জানিয়ে ফিরতি টুইট করা হবে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

গুগলের দেয়া তথ্য অনুযায়ী, সাধারণ ‘ট্রাবলস শুটিং’, ‘আইডেন্টিটি’ এবং ‘অথেনটিকেশন’, ‘অ্যাক্সেসেবিলিটি’ এবং নিরাপত্তাসংশ্লিষ্ট অ্যান্ড্রয়েড সমস্যার সমাধান জানাতেই উদ্যোগটি নেয়া হয়েছে।

ঠিক কেন ‘ডিরেক্ট মেসেজের’ পরিবর্তে টুইটার ফিডে এভাবে সমস্যা সমাধানের সিদ্ধান্ত নেয়া হয়েছে, তা পরিষ্কার করে জানায়নি গুগল।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com