শুক্রবার, ১২ Jun ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : শীতের সন্ধ্যায় কফির সঙ্গে জমে যাবে কফি কাপ কেক। খুব সহজে ঘরেই তৈরি করতে পারেন। জেনে নিন রেসিপি:
উপকরণ
১ কাপ ময়দা, ১ টেবিল চামচ কোকো পাউডার, ১ টেবিল চামচ কফি গুঁড়া, ১/২ কাপ কনডেন্সড মিল্ক, ১/২ কাপ দুধ, ২ টেবিল চামচ তেল, ২ টেবিল চামচ তরল মাখন, ১/৪ কাপ চিনি, ১ টেবিল চামচ ভিনেগার, ১ টেবিল চামচ বেকিং পাউডার, ১/২ টেবিল চামচ বেকিং সোডা, ১ টেবিল চামচ ভ্যানিলা অ্যাসেন্স ও লিকুইড চকলেট।
প্রণালী
দুধ, কনডেন্সড মিল্ক, ভিনেগার, তেল ও মাখন একটি বাটিতে একসঙ্গে মিশিয়ে রেখে দিন। ময়দা, কোকো পাউডার, চিনি, কফি, বেকিং পাউডার, বেকিং সোডা ও ভ্যানিলা অ্যাসেন্স একসঙ্গে মেশান। কেক বানানোর ছাঁচে তেল গরম করে নিন। দুধের মিশ্রণটি ময়দার মিশ্রণে ঢালুন। এবার পুরো মিশ্রণটি কাপ কেকের ট্রেতে ঢেলে দিন। ১৮০ ডিগ্রি সেলসিয়াসে ২০ মিনিট বেক করুন।
কিছুটা ঠাণ্ডা হলে চকলেট ক্রিম দিয়ে সাজিয়ে কফির সঙ্গে পরিবেশন করুন কফি কেক।
নগরকন্ঠ.কম/এআর