শুক্রবার, ১২ Jun ২০২৬, ১২:১২ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ঘরেই তৈরি করুন মচমচে জিলাপি

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : অতিথি আপ্যায়নে মচমচে জিলাপির জুড়ি নেই। আপনি চাইলে ঘরেই তৈরি করতে পারেন মচমচে জিলাপি।

আসুন জেনে নিন কীভাবে তৈরি করবেন মচমচে জিলাপি-

ব্যাটার তৈরির উপকরণ

ময়দা- আধা কাপ, কর্ন ফ্লাওয়ার- ১ চা চামচ, বেকিং সোডা- ১/৪ চা চামচ, ভিনেগার- আধা চা চামচ, টক দই- ১ চা চামচ, হলুদ ফুড কালার- সামান্য (ঐচ্ছিক), চিনির সিরা তৈরির উপকরণ, পানি- ১/৪ কাপ, চিনি- ১ কাপ, জাফরান- ১/৪ চা চামচ (ঐচ্ছিক) ও এলাচের গুঁড়া- ১/৪ চা চামচ।

অন্যান্য উপকরণ

ঘি- ১ টেবিল চামচ ও তেল- ভাজার জন্য।

প্রস্তুত প্রণালি

একটি বড় বাটিতে ময়দা, কর্ন ফ্লাওয়ার ও দই মিশিয়ে নিন। ভিনেগার ও পরিমাণ মতো পানি দিয়ে ডো তৈরি করুন। বেকিং সোডা দিয়ে দিন। কেচাপের বোতলে ডো নিয়ে নিন। প্যানে তেল ও ঘি একসঙ্গে গরম করুন। গরম হলে কেচাপের বোতল ঘুরিয়ে ঘুরিয়ে জিলাপির আকৃতিতে প্যানে ডো দিয়ে

ভেজে নিন জিলাপি। চিনির সিরা তৈরি করে কুসুম গরম থাকা অবস্থায় ভাজা জিলাপি দিয়ে দিন। ৩০ সেকেন্ড পর তুলে পরিবেশন করুন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com