শুক্রবার, ১২ Jun ২০২৬, ১২:১৭ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বন্ধ্যত্বের ঝুঁকি কমাবে যে চকলেট

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : যখন কোনো সক্ষম দম্পতি একসঙ্গে থাকার পরও এক বছর এবং এর বেশি সময় সহবাস করা সত্ত্বেও সন্তান জন্মদানে ব্যর্থ হয়, তখন সেই দম্পতিকে ‘বন্ধ্যা’ এবং দম্পতির এ অবস্থাকে বন্ধ্যত্ব বলে।

বন্ধ্যত্ব শুধু সবসময় নারীদের সমস্যা নয়। নারী-পুরুষ উভয়ের সমস্যাই বন্ধ্যত্বের কারণ হতে পারে। এ বন্ধ্যত্ব পুরুষ অথবা মহিলা অথবা উভয়ের কারণে হতে পারে।

যৌবনে টেস্টোস্টেরন হরমোন যথেষ্ট পরিমাণে ক্ষরিত হয় বলে যৌন মিলনের বাসনা জন্মে। তবে বার্ধক্যে টেস্টোস্টেরন হরমোনের ক্ষরণ কমে যায়। তাই ইচ্ছেটাও কমে যেতে থাকে। এ ছাড়া শরীরে অতিরিক্ত চর্বির কারণে এ সমস্যা হতে পারে।

থাইরয়েড বা ডায়াবেটিসের কারণেও এই সমস্যা হতে পারে। এই সমস্যায় থেকে পারেন ডার্ক চকলেট।

বিশেষজ্ঞদের দাবি, শুক্রাণুর কর্মক্ষমতা বাড়ায় ডার্ক চকলেট! ডার্ক চকলেটে রয়েছে অ্যামিনো অ্যাসিড, এল-আর্জিনিন এইচসিএল যা শুক্রাণুর সংখ্যা বাড়ায়। এ ছাড়া পুরুষের বন্ধ্যত্ব দূর করতে এই চকলেট বিশেষ ভূমিকা রাখে।

বিশেষজ্ঞরা আরেও জানায়, ডার্ক চকলেটে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা যৌন উদ্দিপনা বৃদ্ধিতে ভুমিকা রাখে।

গবেষণায় দেখা গিয়েছে, যে সবপুরুষ নিয়মিত সামান্য পরিমাণে হলেও ডার্ক চকলেট খান, তাদের যৌন ক্ষমতা অন্যদের চেয়ে বেশি।
তাই মিল্ক চকলেট নয় বন্ধ্যত্বের ঝুঁকি কমাতে, শুক্রাণুর সংখ্যা আর কর্মক্ষমতা বাড়াতে নিয়মিত খান ডার্ক চকলেট।

তথ্যসূত্র: জি নিউজ

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com