শুক্রবার, ১২ Jun ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ঘরেই তৈরি করুন পনির পোলাও

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : ছুটির দিনে একটু অন্যরকম খাবার খেতে সবাই পছন্দ করেন। তাই প্রিয়জনদের জন্য ঘরেই তৈরি করুন পনির পোলাও।

আসুন জেনে নিই কীভাবে তৈরি করবেন পনির পোলাও-

পনির পোলাও

যা লাগবে

পনির ৫০০ গ্রাম, পোলাওয়ের চাল ৫০০ গ্রাম, তেল আধা কাপ, লবণ স্বাদমতো, গরম মসলা গুঁড়া এক চা চামচ, পেঁয়াজ এক কাপ, রসুন এক চা চামচ, আদা বাটা এক চা চামচ, কাঁচামরিচ ইচ্ছামতো, শুকনামরিচ গুঁড়া এক চা চামচ, চিনি স্বাদমতো, জাফরান পরিমাণমতো।

যেভাবে করবেন

পনির কিউব করে কেটে নিতে হবে। পনির সামান্য মরিচ গুঁড়া দিয়ে ভেজে নিতে হবে। এবার প্যানে ঘি, তেল, পেঁয়াজ কুচি, রসুন কুচি ও আদা বাটা দিয়ে ভেজে লবণ ও পরিমাণমতো পানি দিয়ে ঢেকে রান্না করতে হবে। পোলাও হয়ে এলে পনির, গরম মসলা গুঁড়া, কাঁচামরিচ পোলাওয়ের সঙ্গে মাখিয়ে এর ওপরে ঘি, স্বাদমতো চিনি ও জাফরান দিয়ে ঢেকে দমে রাখতে হবে কিছুক্ষণ। এর পর নামিয়ে পরিবেশন করতে হবে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com