শুক্রবার, ১২ Jun ২০২৬, ১২:১৭ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ঘরেই তৈরি করুন চিকেন বল

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : বেশিরভাগ সময় চিকেন বল আমরা রেস্টুরেস্ট থেকে কিনে খেয়ে থাকি। তবে আপনি চাইলে ইফতারের জন্য ঘরেই তৈরি করতে পারেন সুস্বাদু চিকেন বল। চিকেন বল খালি মুখে যেমন খাওয়া যায় তেমনি এটা দিয়ে মাংস মশলা কষিয়ে তরকারিও রান্না করা যায়। সাধারণত ডুবো তেলে চিকেন বল ভেজে খাওয়া যায়।

আসুন জেনে নেই কীভাবে তৈরি করবেন চিকেন বল।

উপকরণ

মুরগির মাংস (হাড়ছাড়া ছোট টুকরা করে কাটা অথবা মুরগির কিমা)- ২ কাপ, পেঁয়াজ বাটা- ২ টেবিল চামচ, রসুনকুচি- ১ টেবিল চামচ, আদাবাটা- ১ টেবিল চামচ, মরিচ,

কুচি করে কাটা- ৪-৫ টি, জিরাগুঁড়া- ১ চা চামচ, গোলমরিচ গুঁড়া- ১ টেবিল চামচ, লেবুর রস- ২ চা চামচ, আলু(মাঝারি)- ১ টি, পাউরুটি- ১ টি, বিস্কুটের গুঁড়া/ ব্রেডক্রাম্ব- ১/২ কাপ, তেল- পরিমাণমত, লবণ- স্বাদমত।

প্রণালী

প্রথমে আলু এবং মুরগির মাংস একসাথে সেদ্ধ করে নিন। এরপর সেদ্ধ আলু ও মুরগীর মাংস একসাথে ভালো করে মাখিয়ে নিন।

মাংস খুব ভালো ছাড়িয়ে আলুর সাথে মিশিয়ে নিন। এরপর এতে দিন বাকি সব মসলা জাতীয় উপকরণ। মিশ্রন অনেক বেশি নরম হলে এতে পাউরুটি টুকরো করে করে মিশিয়ে নিন।

এরপর গোল গোল বল তৈরি করে নিন। এই বল বিস্কুটের গুঁড়োয় গড়িয়ে নিন। প্যানে ডুবো তেলে ভাজার জন্য তেল গরম দিয়ে বলগুলো লালচে করে ভেজে নিন।

এবার ইফতারে গরম গরম পরিবেশন করুন পছন্দের সসের সাথে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com