শুক্রবার, ১২ Jun ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

দাঁতের ক্ষয়রোধ করার জেনে নিন কিছু সহজ উপায়

Beautiful young woman teeth. Isolated over white background

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : দাঁতের ক্ষয় নিয়ে দুশ্চিন্তার শেষ নেই। প্রতিদিন সকালে এবং রাতের ঘুমানোর আগে দাঁত ব্রাশ করা জরুরি, এই কথাটা আমরা সকলেই জানি। কিন্তু তা সত্ত্বেও নানা কারণে দাঁতের ক্ষয়, মাড়িতে ব্যথা ইত্যাদি নানা সমস্যা লেগেই থাকে।

গবেষকরা জানিয়েছেন হরমোনের ভারসাম্যহীনতা, খাদ্য তালিকায় মিনারেল, ভিটামিন এ, ভিটামিন ডি-এর অভাব ইত্যাদি কারণে দাঁত ক্ষয়ের সমস্যা হয়। আসুন জেনে নেয়া যাক দাঁতের ক্ষয় রোধ করার কয়েকটি সহজ উপায়-

১) টুথপেস্ট: ভেষজ উপাদানে তৈরি প্রচুর আয়ুর্বেদিক টুথপেস্ট আছে। দাঁতের ক্ষয় রোধ করতে এগুলোর ব্যবহার বেশি করা উচিত।

২) পুষ্টিকর খাবার: ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ খাবার দাঁতের জন্য উপকারি। এসব খাবারে থাকা ফ্যাট সলিউবল প্রকৃতি দাঁতের ক্ষয় রোধে কাজ করে।

৩) মিষ্টি: মিষ্টি জাতীয় খাবার দাঁতের ক্ষয়ের পরিমান বহুগুণে বাড়িয়ে দেয়। তাই মিষ্টি জাতীয় খাবার পরিহার করতে হবে।

৪) দাঁত পরিষ্কার রাখা: রাতে খাওয়ার পর এবং সকালে খাওয়ার পর দাঁত ব্রাশ করুন। এক্ষেত্রে নরম টুথব্রাশ ব্যবহার করাই ভাল। দাঁত ব্রাশ করার সময় জিহ্বা পরিষ্কার করুন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com