শুক্রবার, ১২ Jun ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ডায়াপার থেকে শিশুর র‌্যাশ, সুরক্ষায় যা করবেন

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : শিশুকে নিয়ে বাইরে বের হলেই ডায়াপার পরান মায়েরা। তবে দীর্ঘক্ষণ ডায়াপার ব্যবহার শিশুর জন্য ক্ষতিকর। অনেক সময় দেখা যায়, ডায়াপার ভিজে যাওয়ার পরে পরিবর্তন করা হয় না। যা শিশুর জন্য মারত্মক ক্ষতিকর।

মা-বাবার অবহেলার কারণেই সব সময় এমনটা হয়। দীর্ঘ সময় নোংরা ডায়াপার ব্যবহার ও খাবারে অ্যালার্জি, সংবেদনশীল ত্বকের কারণে শিশুর র‌্যাশ হতে পারে। তবে শিশুর এ ধরনের র‌্যাশ দূর করতে ওষুধের ব্যবহার না করে ঘরোয়া কিছু পদ্ধতি অনুসরণ করতে পারেন।

আসুন জেনে নেই শিশুর র‌্যাশ দূর করার ঘরোয়া পদ্ধতি-

১. ক্ষত সারাতে র‌্যাশ দূর করতে বেকিং সোডা ব্যবহার করতে পারেন। চার কাপ পানিতে দুই টেবিল চামচ বেকিং সোডার মিশ্রণ তৈরি করুন। যখনই শিশুর ডায়াপার পরিবর্তন করবেন তখন এ মিশ্রণটি শিশুর আক্রান্ত স্থানে লাগাবেন।

২. নতুন ডায়াপার পরানোর আগে পরিষ্কার কাপড় দিয়ে শিশুর ত্বক পরিষ্কার করতে হবে।

৩. র‌্যাশ দূর করতে নারিকেল তেল ব্যবহার করতে পারেন। এতে থাকা অ্যান্টিফাঙ্গাল এবং ময়েশ্চারাইজিং উপাদান ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে ত্বক সুরক্ষা করে। ডায়াপার পরিবর্তনের সময় শিশুর ত্বকে তেল ব্যবহার করুন।

৪. ডিমের সাদা অংশ র‌্যাশ সারাতে খুব ভালো কাজ করে। আক্রান্ত স্থানে ডিমের সাদা অংশ ব্যবহার করুন কয়েকদিন। এতে র‌্যাশের সমস্যা দূর হবে।

৫. মায়ের বুকের দুধ ডায়াপার র‌্যাশ দূর করতে পারে। ত্বকের আক্রান্ত স্থানে কয়েক ফোঁটা বুকের দুধ ফেলে আলতোভাবে ম্যাসাজ করুন। পরে পরিয়ে দিন নতুন ডায়াপার।

সূত্র: হেলদিবিল্ডার্জড

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com