শুক্রবার, ১২ Jun ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ঘরেই তৈরি করুন মুখরোচক চিকেন ফ্রাই

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : চিকেন ফ্রাই বেশিরভাগ সময় আমরা বাইরে থেকে কিনে খেয়ে থাকি। কিন্তু ভেবে দেখেছেন কি তা স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর? বাইরের থেকে কিনে আনা যে কোনো খাবার মোটেই স্বাস্থ্যকর নয়। তাই যতটা সম্ভব চেষ্টা করুন ঘরেই তৈরি করার। আপনি চাইলে ঘরেই তৈরি করতে পারেন মুখরোচক চিকেন ফ্রাই।

আসুন জেনে নেই কীভাবে তৈরি করবেন মুখরোচক চিকেন ফ্রাই।

উপকরণ

মুরগির মাংস ১ কেজি, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, সয়াসস ২ টেবিল চামচ। ওয়েস্টার সস ১ টেবিল চামচ, গোল মরিচের গুঁড়া আধা চা চামচ, টেস্টিং সল্ট আধা চা চামচ, লবণ স্বাদমতো, সামান্য মরিচ গুঁড়া, বিস্কিটের গুঁড়া ১ কাপ, ডিম ২টা ফেটানো, ভাজার জন্য তেল।

প্রণালী

প্রথমে বিস্কিটের গুঁড়া ও তেল ছাড়া সব উপকরণ একসঙ্গে মিশিয়ে মুরগিতে মেখে ১ ঘণ্টা রেখে দিন। তারপর একটি করে মুরগির মাংসের টুকরা বিস্কিটের গুঁড়ায় গড়িয়ে গরম তেলে মচমচে করে ভেজে ঈদের দিন সকালে নাস্তা হিসেবে পরিবেশন করুন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com