শুক্রবার, ১২ Jun ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ঘরেই হোক রেস্তোরাঁর মতো রঙিন চিকেন

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : চিকেন দিয়ে তৈরি বিভিন্ন ধরনের খাবার আমরা সাধারণত বাইরে থেকে কিনে খেয়ে থাকি। তবে আপনি চাইলে ঘরেই তৈরি করতে পারেন সুস্বাদু এসব খাবার।

ঘরে প্রিয়জনদের জন্য চাইলে তৈরি করতে পারেন রঙিন চিকেন। আসুন জেনে নিই কীভাবে তৈরি করবেন রঙিন চিকেন-

রঙিন চিকেন বানাতে যা লাগবে

বোনলেস চিকেন ৫০০ গ্রাম, পেঁয়াজ ১ টা (কুচি করা), রসুন ২০ কোয়া (কুচি করা), লবণ স্বাদমতো, গোলমরিচ গুঁড়ো ১\২ চা চামচ, শুকনো লংকার গুঁড়ো ১/২ চা চামচ, হলুদ, সবুজ, লাল ও হলুদ ক্যাপসিকাম ১/২ টা করে (১/২ ইঞ্চি করে কাটা), ব্রকলি ১/২ (টুকরো করা), টমেটো ১ টা, ডিম ১ টা, কর্ণফ্লাওয়ার ৩ টেবিল চামচ, গন্ধরাজ লেবু ১ টা, অলিভ অয়েল বা সাদা তেল ৩ টেবিল চামচ।

রঙিন চিকেন বানাবেন যেভাবে

চিকেন ভালো করে ধুয়ে মিক্সিতে ১ মিনিট বেটে নিন। একটা বড় মিক্সিং বোলে, বেটে নেয়া চিকেন, ডিম, কুচি করা পেঁয়াজ, ২ চা চামচ কর্নফ্লাওয়ার, লবণ ও গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করুন।

এবার একটা ননস্টিক প্যানে ২ চামচ তেল দিয়ে, চিকেনের ছোট ছোট বল তৈরি করে হালকা আঁচে ভেজে নিন। এর পর বলগুলো তুলে নিয়ে প্যানে তেল দিয়ে সব সবজি, রসুন কুচি, টমেটো কুচি, লংকা গুঁড়ো, হলুদ দিয়ে নাড়ুন।

এর পর চিকেনের বল, পানি, এক চামচ কর্ণফ্লাওয়ার গুলে দিয়ে দিন। কিছুক্ষণ ঢেকে রাখুন।

তার পর সিদ্ধ হয়ে গেলে ওপরে গোলমরিচ গুঁড়ো ও গন্ধরাজ লেবুর খোসা কোয়া ছড়িয়ে পরিবেশন করুন।

তথ্যসূত্র: জি নিউজ

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com