শুক্রবার, ১২ Jun ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

যেভাবে তৈরি করবেন কাঁচকলার ভর্তা

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : কাঁচকলা খেলে শক্তি বাড়ে। এই কলায় আছে প্রচুর ভিটামিন, মিনারেলস। তবে কাঁচকলা নিয়ে নাক সিঁটকানি অভ্যাস অনেকেরই আছে। কাঁচকলায় ভিটামিন, মিনারেলস প্রচুর। কাঁচকলার চিপস থেকে কোফতা ও ভর্তা সবই সুস্বাদু।

কাঁচকলা যা অন্ত্রের পাচন ক্ষমতা বাড়িয়ে হজম করায় দ্রুত। এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। ফাইবারে সমৃদ্ধ কাঁচকলা অনেকক্ষণ পেট ভর্তি রাখে। ফলে ওজন বাড়তে দেয় না।

আসুন জেনে নিই কীভাবে তৈরি করবেন কাঁচকলা ভর্তা-

উপকরণ

কাঁচকলা ২টি, পেঁয়াজ ১টি (কুচানো), কাঁচালংকা ২টি (কুচানো), ধনেপাতা- ১ টেবিলচামচ (কুচানো, লবণ স্বাদমতো সরষের তেল ২ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন-

কমপক্ষে ১০ মিনিট কাঁচকলা ভিজিয়ে রাখুন। ভালো করে ধুয়ে উভয় প্রান্ত কেটে নিন। লবণ আর হলুদগুঁড়ো দিয়ে প্রেশারকুকারে সিদ্ধ করুন। সিদ্ধ হলে খোসা ছাড়িয়ে নিন। এবার সব উপকরণ মিশিয়ে ভালো করে মেখে নিন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com