শুক্রবার, ১২ Jun ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

গলায় কি মাছের কাঁটা বিঁধেছে? জেনে নিন ৫ সমাধান

লাইফস্টাইল ডেস্ক , নগরকন্ঠ.কম : মাছ আমাদের সবারই খুব প্রিয়। তবে প্রিয় এই খাবারটি খেতে গেলে অনেক সময় বিপত্তি ঘটে। আবার অনেকেই মাছ খেতে চান না কাঁটার ভয়ে।
ইলিশ সুস্বাদু মাছ হলেও অনেকে দূরে সরিয়ে রাখেন শুধুমাত্র অতিরিক্ত কাঁটার ভয়ে।

মাছ ভাত খেতে খেতে হঠাৎ গলায় কাঁটা বিঁধে গেলেই সর্বনাশ! তবে এই সমস্যার সমাধানও রয়েছে।

গলায় বিঁধে যাওয়া মাছের কাঁটা দূর করার সহজ ৫ উপায় রয়েছে। আসুন জেনে নিই গলায় বিঁধে যাওয়া মাছের কাটা দূর করার ৫ উপায়-

১. এক দলা সাদা ভাত খেতে পারেন। নরম ছোট কাঁটা হলে এতে অনেক সময় নেমেও যায়।

২. গলায় কাঁটা বিঁধলে অল্প অলিভ অয়েল খেয়ে নিন। অলিভ অয়েল অন্য তেলের তুলনায় বেশি পিচ্ছিল। তাই গলা থেকে কাঁটা পিছলে নেমে যাবে সহজেই।

৩. হালকা গরম পানিতে একটু লেবু নিংড়ে সেই পানি খেতে পারেন। লেবুর অ্যাসিডিক ক্ষমতা কাঁটাকে নরম করে দিতে সক্ষম।

৪. পানির সঙ্গে ভিনিগার মিশিয়ে নিন। ভিনিগার গলায় বিঁধে থাকা মাছের কাঁটাকে নরম করে। তাই পানির সঙ্গে ভিনিগার মিশিয়ে খেলে কাঁটা সহজেই নেমে যায়।

৫. লবণও কাঁটা নরম করে। তবে শুধু লবণ না খেয়ে পানিতে লবণ মেশিয়ে নিন। প্রথমে একটু পানি সামান্য উষ্ণ গরম করে নিয়ে সেই পানিতে বেশ খানিকটা লবণ মিশিয়ে নিন। এই উষ্ণ লবণপানি খেলে গলায় বিঁধে থাকা মাছের কাঁটা সহজেই নেমে যাবে।

তথ্যসূত্র: জিনিউজ

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com