শুক্রবার, ১২ Jun ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ঘরেই তৈরি করুন মুখরোচক ফলের সালাদ

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : কমলা, আপেল, আঙ্গুর, কিউই, স্ট্রবেরি দিয়ে ঘরেই তৈরি করতে পারেন মুখরোচক ফলের সালাদ। ফলের সালাদ শরীরের জন্য খুবই উপকারি।
আপনি চাইলে খুব কম সময়ে ঘরেই তৈরি করতে পারেন মুখরোচক ফলের সালাদ ।

আসুন জেনে নেই কীভাবে তৈরি করবেন মুখরোচক ফলের সালাদ।

উপকরণ

কলা- ২ টা মাঝারি, আনারস- ২ কাপ, কমলা -২ টা মাঝারি, কিউই ফল -২ টা, লাল আঙ্গুর -( বিচি ছাড়া ) ১ কাপ, স্ট্রবেরি -১ কাপ, অরেঞ্জ জুস ১/২ কাপ, অরেঞ্জ জেস্ট -১/২ চা চামচ, লেমন জুস -১/৪ কাপ, ব্রাউন সুগার -১/৪ কাপ, লেবুর খোসা কুচি- ১/২ চা চামচ, কাঁচা মরিচ কুচি-১টি, পুদিনা কুচি- ১ চা চামচ , সরিষা গুঁড়া- আধ চা চামচলবণ- সামান্য।

প্রণালি

একটি ছোট কড়াইয়ে অরেঞ্জ জুস ও জেস্ট, লেমন জুস ও লেবুর খোসা কুচি, ব্রাউন সুগার চুলায় চাপিয়ে ৭ থেকে ৮ মিনিট চুলায় রেখে সস বানিয়ে নিন। জাস্ট ৫ মিনিট ফুটে ঘন সিরাপ হয়ে আসলেই সস হয়ে গেল। ফলগুলো সব একই সমান করে কেটে নিন।ফলের মধ্যে শুধু আনারসটি ক্যারাম্যালাইজড করে নিন। অর্থাৎ চিনি দিয়ে ভেজে নিন। এবার সার্ভিং বোলে ফল, সস, পুদিনা, মরিচ সব দিয়ে মেখে ফ্রিজে রেখে ঠাণ্ডা ঠাণ্ডা পরিবেশন করুন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com