শুক্রবার, ১২ Jun ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বলিরেখা রোধে করণীয়

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : সবাই তরুণ বা যৌবনদীপ্ত থাকতে চায় এবং সেটা স্বাভাবিক। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মুখমণ্ডলের চারপাশে বলিরেখার সৃষ্টি হয়, যা সবচেয়ে বেশি দেখা যায় কপাল ও চোখের চারপাশে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের ত্বকের ভেতরে ডার্মিস স্তর পাতলা হতে থাকে এবং কোলাজেন ও অন্যান্য ফাইবারের পরিমাণ কমতে থাকে। এতে ত্বক ঢিলে হয়ে যায়, ভাঁজ পড়তে শুরু করে। বয়সের সঙ্গে সঙ্গে ত্বকের শুষ্কতা বাড়ে যা ভাঁজের জন্য কিছুটা দায়ী। তাছাড়া অতিরিক্ত রোদে বা সূর্যালোকে কাজ করা, ধূমপান, পরিবেশ দূষণ, পারিবারিক ইতিহাস, মানসিক চাপ, অত্যধিক ভেজাল খাবার ত্বকে ভাঁজ সৃষ্টি করে।

মুখমণ্ডলে বয়সের ভাঁজ বিশেষ করে চোখের কোণের কুঞ্চন রেখা দূর করতে প্রথমেই মানসিক চিন্তামুক্ত থাকতে হবে। ত্বকের ক্ষয়রোধ করতে প্রচুর পরিমাণে পানি ও অ্যান্টি অক্সিডেন্টযুক্ত খাবার ও ফলমূল খেতে হবে। এর জন্য খাদ্য তালিকায় প্রচুর ভিটামিন এ, সি, ই, সমৃদ্ধ খাবার রাখতে হবে। প্রতিদিন নিয়ম করে শাকসবজি, দুধ ও পুষ্টিকর খাবার খেতে হবে। কারণে-অকারণে কপাল কুঁচকানো বাদ দিতে হবে এবং সর্বদা প্রফুল্ল থাকতে হবে। বর্তমানে ত্বকের ভাঁজের চিকিত্সায় রেটিনয়েড ক্রিম, বটুলিনাম টক্সিন, লেজার, কেমিক্যাল পিলিং, ফিলারসহ নানা পদ্ধতি ব্যবহূত হচ্ছে। তবে এক্ষেত্রে চিকিত্সকের পরামর্শ ছাড়া কোনোটাই গ্রহণ করা যাবে না।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com