শুক্রবার, ১২ Jun ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

শখের কাপড়ে নাছোড় দাগ? তুলতে কী করবেন?

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : চা বা কফি খেতে গেলে হঠাৎ কাপড়ে দাগ লাগতেই পারে। এই দাগ খুব জটিল হয়। যা অনেক ঘষার পরেও উঠতে চায় না। আবার কালির দাগ ও চুইংগামের দাগও উঠতে চায় না।

তাই কাপড়ে দাগ পড়লেই চিন্তায় পড়ে যান আপনি। তবে এই কাপড়ে দাগ তোলার রয়েছে ঘরোয়া উপায়-

আসুন জেনে নেই কাপড়ের দাগ তোলার ঘরোয়া উপায়-

১. কাপড়ে কলমের কালির দাগ লাগলে তরল দুধে ভিজিয়ে রাখুন। ৩০ মিনিট পর ব্রাশ দিয়ে ঘষে উঠিয়ে ফেলুন।

২. তেলের দাগ কাপড়ে পড়লে দাগযুক্ত অংশে লবঙ্গ ছিটিয়ে কিছুক্ষণ রেখে দিন পরিষ্কার করার আগে। দূর হবে দাগ।

৩. নেইল পলিশের দাগ লাগলে কাপড়ের সামনের অংশে একটি পেপার ন্যাপকিন চেপে ধরুন। তুলা রিমুভারে ভিজিয়ে পেছনের অংশে ঘষুন। পেপার ন্যাপকিনে উঠে আসবে দাগ।

৪. শার্টের কলার থেকে কালচে দাগ দূর করলে শ্যাম্পু ঘষে নিন। কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন।

৫. কাপড়ে চায়ের দাগ লাগলে ঠাণ্ডা পানিতে ভেজান। এরপর ডিটারজেন্ট ঘষে রেখে দিন আধা ঘণ্টা। পানি দিয়ে ধুয়ে শুকিয়ে নিন।

৬. কাপড়ে চুইংগাম লেগে গেলে এক টুকরো বরফ ঘষুন উপরে। এরপর ধীরে ধীরে উঠিয়ে নিন।

তথ্য: ব্রাইট সাইড

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com