শুক্রবার, ১২ Jun ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

করোনা সন্দেহ হলে কী করবেন?

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : চীন থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে। বিশ্বের ১০৩ দেশে ছড়িয়ে পড়া এ ভাইরাসে মারা গেছে অন্তত সাড়ে তিন হাজার।

আর এই করোনা নিয়ে এখন মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আর ঋতু পরিবর্তনের ফলে এখন অনেকে সর্দি-কাশিতে ভুগছেন।

প্রাণঘাতী এই রোগ প্রতিরোধে সারাবিশ্বে চলছে বিভিন্ন কার্যক্রম। আর কেউ যদি করোনাভাইরাসে আক্রান্ত হয়েই যান তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

তবে করোনা সন্দেহ হলে প্রাথমিকভাবে আপনার কিছু করণীয় রয়েছে। এই ভাইরাসে আক্রান্তদের সরাসরি হাসপাতালে চলে যেতে নিষেধ করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ‘হু’। এতে হাসপাতালে থাকা অন্যান্য রোগীর শরীরেও এই ভাইরাস প্রবেশ করার আশঙ্কা তৈরি হবে।

তবে এখন প্রশ্ন হলো– কী করবেন? আসুন জেনে নিই করোনাভাইরাস সন্দেহ হলে যা করবেন-

১. করোনাভাইরাস সন্দেহ হলে একা একা সারাসরি হাসপাতালে যাবেন না। ২. ফোনে হাসপাতালে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করে পরামর্শ নিতে পারেন।

২. জ্বর-সর্দি-কাশি ১০ দিনের মধ্যে ভালো না হলে করোনা পরীক্ষা করাতে হবে।

৩. করোনা ধরা পড়লে শরীরের অবস্থা বুঝে চিকিৎসা নিন। হাসপাতালে থাকবেন নাকি বাড়িতে তা চিকিৎসকের কাছে জেনে নিন।

৪. করোনা ধরা পড়ার অন্তত ১৪ দিন বিশ্রাম নিতে হবে ও প্রয়োজনীয় ওষুধপত্র খেতে হবে।

তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com