শুক্রবার, ১২ Jun ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

যেভাবে ঘরেই বানাবেন মুখরোচক ডাব-পনির

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : প্রতিদিন একই ধরনের খাবার খেতে কার ভালোলাগে। তাই মুখের রুচি পরিবর্তন করতে একটু ভিন্ন খাবার তো খেতে ইচ্ছে করে।

অনেক ধরনের খাবার তো খেয়েছেন, ডাব-পনিরের কথা শুনেছেন কখনও? আপনি চাইলে ঘরেই তৈরি করতে পারেন ডাব-পনির।

আসুন জেনে নিই কীভাবে তৈরি করবেন ডাব-পনির রেসিপি-

উপকরণ
২০০ গ্রাম পনির, ১টি শাঁসসহ ডাব, ২ চা চামচ নারিকেলের দুধ, ২ চা চামচ নারিকেল কোরা, ৪ চা চামচ সরষে বাটা, ৪ চা চামচ সরষের তেল, ৪-৫টি কাঁচামরিচ ও পরিমাণমতো লবণ।

যেভাবে তৈরি করবেন

টুকরো করে পনির কেটে নিন। এর পর কাঁচালংকা, সরষে, নারিকেল কোরা– একসঙ্গে বেটে নিন। বাটা মসলা, পনির, নুন ও সরষের তেল ভালো করে মিশিয়ে সেগুলো ডাবের মধ্যে পুরে দিন।

হালকা আঁচে ডাবটি বসিয়ে ডাবের মুখে ঢাকা দিয়ে দিন। মিনিট দশেক পরে ডাবের মুখ খুলে তাতে নারিকেলের দুধ মিশিয়ে দিন। রান্না হয়ে গেলে এর ওপরে কাঁচাসরষের তেল ছড়িয়ে দিন। তৈরি আপনার ডাব-পনির।

তথ্যসূত্র: বোল্ডস্কাই

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com