শুক্রবার, ১২ Jun ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ডিম খেলে কী হৃদরোগ-স্ট্রোকের ঝুঁকি বাড়ে?

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : আমাদের অনেকেরই ধারণা– ডিম খেলে হৃদরোগ বা স্ট্রোকের ঝুঁকি বাড়ে। তবে এ ধারণা ভুল। টানা ৩২ বছরের স্বাস্থ্যসংক্রান্ত জরিপের ভিত্তিতে এ তথ্য জনিয়েছেন গবেষকরা।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষকের নেতৃত্বাধীন একটি দল এ গবেষণা জরিপ পরিচালনা করেন। গবেষক দলটি দুই লাখ ১৫ হাজার ৬১৮ নারী-পুরুষের খাদ্যতালিকার ওপর ৩২ বছরে ধরে নজর রেখেছেন। এসব নারী-পুরুষের খাদ্যতালিকায় সপ্তাহে এক থেকে ৫টি করে ডিম ছিল।

গবেষক দলটি ডিম খাওয়া ও হৃদরোগ বা কার্ডিওভাসকুলার ব্যাধি সংক্ষেপে সিডিভির মধ্যে সম্পর্ক দেখতে পায়নি।

গবেষক দলটি আরও দেখতে পেয়েছে, দিনে যারা একটির বেশি ডিম খান, তাদের সিভিডিতে আক্রান্ত হওয়ার তুলনামূলকভাবে বেশি আশঙ্কা রয়েছে। তবে তাদের মধ্যে লাল গোশত বা রেড মিট খাওয়ার প্রবণতাও বেশি।

এ ছাড়া তাদের বডি মাস ইনডেক্সের সূচকও বেশি। মানে তারা তুলনামূলকভাবে ওজনে বেশি। এ গবেষণাবিষয়ক নিবন্ধ ব্রিটিশ মেডিকেল জার্নালে প্রকাশিত হয়েছে।

গবেষক দলটি ডিম খাওয়া ও হৃদরোগ বা কার্ডিওভাসকুলার ব্যাধি সংক্ষেপে সিডিভির মধ্যে সম্পর্ক দেখতে পায়নি।

গবেষণা নিবন্ধ লেখক ডা. জিন ফিলিপ ড্রুইন চারটিয়ার বলেন, ডিম খাওয়ার সঙ্গে হৃদরোগের সম্পর্কের বিষয়ে অনেক বিতর্ক চলছে।

এর আগে স্বাস্থ্য-সমীক্ষাগুলোতে হৃদরোগের সঙ্গে ডিমের সম্পর্ক নিয়ে যেসব তথ্যপ্রমাণ পাওয়া গেছে তার ভিত্তিতে কোনো সঠিক সিদ্ধান্ত নেয়া সম্ভব নয়।

তিনি আরও বলেন, তাদের পরিচালিত দীর্ঘমেয়াদি স্বাস্থ্য-গবেষণার ভিত্তিতে দেখা যায়, দিনে একটি ডিম খাওয়ার সঙ্গে হৃদরোগের কোনোই সম্পর্ক নেই।

তবে এখানে একটি বিষয় রয়েছে, তা হলো– চিকিৎসক যাদের ডিম খেতে নিষেধ করেছেন, তারা এ নিবন্ধের ভিত্তিতে ডিম খাওয়া শুরু করবেন না। তারা ডিম খেলে চিকিৎসকের পরামর্শ নেবেন।

তথ্যসূত্র: পার্সটুডে

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com